‘হ্যারি পটার’র 'ডাম্বলডোর' স্যার মাইকেল আর নেই 

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৯ এএম

জীবন বাতি নিভে গেল জাদুর পরশ বুলানো ‘হ্যারি পটার’র জনপ্রিয় চরিত্র ‘ডাম্বলডোর’খ্যাত অভিনেতা মাইকেল গ্যামবনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।

প্রায় পাঁচ দশকের অভিনয় জীবনে কাজ করেছেন একাধিক সুপারহিট ছবিতে। তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির ছবিতে ‘ডাম্বলডোর’ চরিত্রটি।

এই আইরিশ ব্রিটিশ অভিনেতার অভিনয় জীবন শুরু হয়েছিল থিয়েটারের মঞ্চ থেকে। তাই থিয়েটার হোক কী টেলিভিশন বা ফিল্ম—সব জায়গাতেই দেখিয়েছেন তাঁর নজরকাড়া ক্যারিশমা।

শেক্সপিয়রের নাটক থেকে শুরু করে জেকে রাউলিং-এর চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন এই পোড় খাওয়া অভিনেতা। ইংল্যান্ডের দুই রাজার চরিত্রেও দেখা গেছিল তার জলবা। । ‘দ্য লস্ট প্রিন্স’-এ রাজা সপ্তম এডওয়ার্ড, ‘দ্য কিংস স্পিচ’-এ রাজা পঞ্চম জর্জের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ডাম্বেলডোর তথা মাইকেল গ্যামবন। ১৯৮০'র দশকে বিবিসির জনপ্রিয় টিভি নাটক ডেনিস পটারের দ্য সিঙ্গিং ডিটেকটিভে ফিলিপ মার্লো চরিত্রের জন্যও সুপরিচিত ছিলেন তিনি।

 ১৯৯৮ সালে 'নাইট' উপাধি পান মাইকেল গ্যামবন। সবশেষ ২০১২ সালে লন্ডনে স্যামুয়েল বেকেটের 'অল দ্যাট ফল' নাটকে মঞ্চে উপস্থিত হয়েছিলেন তিনি। 

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর