বাবা হচ্ছেন ‌‘টোয়ালাইট’ অভিনেতা রবার্ট প্যাটিনসন

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১১:৪৭ এএম

জন্মসূত্রে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। তবে হলিউডে পা রেখেই বিশ্বের নজর কাড়েন তিনি। ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তৈরি হয় ব্যাপক পরিচিতি। তারপর ‘টোয়াইলাইট’ সিরিজের চারটি ছবিতে কাজ করে রাতারাতি তারকা তকমা অর্জন করেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজির ছবিতে এডওয়ার্ড চরিত্রটি তাঁকে জনপ্রিয় করে তুলেছিল। কয়েক বছর আগে ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ ছবিতেও ব্যাটম্যানের চরিত্রে তাক লাগিয়ে দেন তিনি।

মূলত ‘দ্য ব্যাটম্যান’-এর মাধ্যমেই অভিনয় জীবনের নতুন এক অধ্যায়ে পা রেখেছিলেন রবার্ট প্যাটিনসন। এবার ব্যক্তিগত জীবনেও নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। আগামী বছরই বাবা হচ্ছেন অভিনেতা। খবর বিবিসির।

২০১৮ সালে অভিনেত্রী ও গায়িকা সুকি ওয়াটারহাউসের সঙ্গে প্রেমের সূত্রপাত রবার্টের। গত পাঁচ বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে থাকলেও তা নিয়ে জনসমক্ষে তেমনভাবে কিছু বলেননি প্যাটিনসন বা সুকির কেউই। তবে সম্প্রতি এক কনসার্টে নিজের সন্তানসম্ভবা হওয়ার কথা শ্রোতাদের জানান সুকি নিজেই। বলেন, ‌‘আমি একটা অত্যন্ত ঝলমলে পোশাক পরেছি যাতে একটা বিশেষ বিষয় থেকে সবার নজর ঘোরাতে পারি, তবে আমার মনে হচ্ছে না তাতে কাজ হবে!’ এ কথা বলেই নিজের স্ফীতোদরে হাত বুলিয়ে গায়িকা ইঙ্গিত দেন যে তিনি সন্তানসম্ভবা। যদিও বাবা হওয়া নিয়ে এখনও মুখ খোলেননি প্যাটিনসন।

প্রসঙ্গত, ‘টোয়াইলাইট’ ছবিতে অভিনয়ের সময় সহ-অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে প্রেম করেছেন প্যাটিনসন। দীর্ঘদিনের সেই সম্পর্ক ভেঙে যায় ক্রিস্টেনের প্রতারণার কারণেই। তারপর গায়িকা এফকেএ টুইগ্সের সঙ্গে বেশ কয়েক বছর প্রেম করলেও সেই সম্পর্কও টেকেনি। পরে সুকির প্রেমে পড়েন তিনি। 

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর