সোলসের ‘হাওয়াই মিঠাই’

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৪ পিএম

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড সোলস ৫০ বছরপূর্তিতে ৫০টি গান প্রকাশের ঘোষণা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর এলো তাদের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’। যা প্রকাশিত হয়েছে সোলসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন ওয়াজীহ্ রাজীব, সুর করেছেন পার্থ বড়ুয়া। এটি আড্ডাবাজি পর্বের দ্বিতীয় গান। 

পার্থ বড়ুয়া বললেন,‌‌ ‘গতবার সোলস অস্ট্রেলিয়া ট্যুরের সময় মেলবোর্নে গানটি করেছি।  গানটির গীতিকার ওয়াজীহ্ রাজীব এর বাসায় যাওয়ার পর, ওর বাসায় বসেই গানটির সুর আরোপ করা হয়। একটি ব্যাতিক্রমী গান হয়েছে।' 

আগামীকাল ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নেবে সোলস। এ মাসের শেষের দিকে পুরো টিম দেশে ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত, সোলস এরই মধ্যে চারটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো- সাগরের প্রান্তরে, কিতা ভাইসাব, রিক্সা, যদি দেখো।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর