শিল্পী সম্মানীর ওপর ১০ শতাংশ উৎসে কর প্রত্যাহারের দাবি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৪ পিএম

এবারের বাজেটে সংস্কৃতিকর্মীদের উপর আরোপিত ১০ শতাংশ উৎসে কর মওকুফ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ। আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও ‘প্রতিবাদী শিল্পী সমাবেশে’ এ দাবি জানায় সংগঠনটি। 

বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সম্পাদকমণ্ডলির সদস্য শেখ আনিসুর রহমান স্বাক্ষরিত এক সঙবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংগঠনের সহ-সভাপতি রবীন্দ্রসংগীত শিল্পী রোকাইয়া হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরেণ্য কবি ও সাংবাদিক নাসির আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, লালনগীতি শিল্পী ফরিদা পারভীন, লোকসঙ্গীত আকরামুল ইসলাম, লোকসঙ্গীত শিল্পী আবু বকর সিদ্দিক, রবীন্দ্রসংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, শিল্পী ড. বিশ্বজিৎ রায়, ড. জয়ন্ত চট্টোপাধ্যায়, আবৃত্তি শিল্পী অধ্যাপক রূপা চক্রবর্তী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী নারায়ণ চন্দ্র শীল।

সমাবেশে বক্তারা বলেন, শিল্পীদের সম্মানী দেওয়ার নামে মূলত বহুকাল ধরে অসম্মানিতই করা হয়। এত কম সম্মানী দেওয়া যা ভাষায় প্রকাশ করা যায় না। তারা বলেন, প্রধানমন্ত্রী বোধহয় এই স্বল্প সম্মানি এবং তার উপর আরোপিত করের কথা জানেন না। জানলে নিশ্চয়ই তিনি ব্যবস্থা নেবেন। 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, সম্মানী কোনো বেতন নয়, আইনগতভাবেই এর উপর কর আরোপ করা যায় না। এই যুক্তির ভিত্তিতেই সাবেক অর্থমন্ত্রী ড. আবুল মাল আবদুল মুহিত শিল্পী সম্মানীর উপর কর তুলে দিয়েছিলেন। তিনি সমগ্র শিল্পী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আহ্বান জানান। 

সমাবেশে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে আগামী ৬ অক্টোবর সকল বিভাগীয় শহরে প্রতিবাদ সমাবেশ। আগামী ১৩ অক্টোবর সকল জেলা শহরে প্রতিবাদ সমাবেশ। অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ এবং প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান। 

ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর