জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২

শ্রোতাদের ভালোবাসায় শ্রেষ্ঠ গায়ক বিবেচিত হয়েছি: বাপ্পা

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০১:২৫ এএম

ঘোষিত হলো চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’। এবার ‘অপারেশন সুন্দরবন’ ছবির জন্য শ্রেষ্ঠ গায়ক হয়েছেন বাপ্পা মজুমদার। এর মাধ্যমে আবারও শ্রেষ্ঠত্বের পদক উঠতে যাচ্ছে দেশের জনপ্রিয় এই সংগীত তারকার হাতে। 

বিষয়টি নিয়ে আনন্দিত এ তারকা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়  বলেন, ‘আপনাদের (শ্রোতা) ভালোবাসায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এ সেরা গায়ক হিসেবে বিবেচিত হয়েছি। অনেক ধন্যবাদ ছবির পরিচালক দীপংকর দীপনকে, আমাকে যুক্ত করার জন্য। ধন্যবাদ ছবির প্রযোজক বাংলাদেশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের মিডিয়া উইংকে। ছবির সাথে যুক্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। কৃতজ্ঞতা জানাই জুরি বোর্ডের সম্মানিত বিচারকদের।’

‘অপারেশন সুন্দরবন’র  ‘এ মন ভিজে ভিজে যায়’ গনের জন্য এ পুরস্কার পাচ্ছেন বাপ্পা।

২০২২ সালের ২৭ ক্যাটাগরিতে ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রজ্ঞাপনে বিজয়ীদের ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠরা হলেন:

আজীবন সম্মাননা- খসরু ও রোজিনা
অভিনেতা-চঞ্চল চৌধুরী
অভিনেত্রী- জয়া আহসান ও রিকিতা নন্দীনী শিমু
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- ‘ঘরে ফেরা’
প্রামাণ্য চলচ্চিত্র- ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’
পার্শ্ব অভিনেতা- নাসির উদ্দিন খান (পরাণ)
পার্শ্ব অভিনেত্রী- আফসানা মিমি (পাপ পুণ্য)
কৌতুক চরিত্রে-  দিপু ইমাম (অপারেশন সুন্দরবন)
শিশুশিল্পী- বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) ও মুনতাহা এমিলিয়া (বীরত্ব)
শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার- ফারজিনা আক্তার (কুড়া পক্ষীর শূণ্যে উড়া)
সংগীত- পরিচালক রিপন খান (পায়ের ছাপ)
গায়ক- বাপ্পা মজুমদার (অপারেশন সুন্দরবন) ও চন্দন সিনহা (হৃদিতা)
গায়িকা- আতিয়া আনিসা (পায়ের ছাপ)
গীতিকার- রবিউল ইসলাম জীবন (পরাণ)
সুরকার- শওকত আলী ইমন (পায়ের ছাপ)
কাহিনিকার- ফরিদুর রেজা সাগর (দামাল) ও খোরশেদ আলম (গলুই)
চিত্রনাট্যকার- মুহাম্মদ আব্দুল কাইউম (কুড়া পক্ষীর শূণ্যে উড়া)  
সংলাপ- রচয়িতা এস এ হক অলিক (গলুই)
সম্পাদক- সুজন মাহমুদ (শিমু)
শিল্প নির্দেশক- হিমাদ্রি বড়ুয়া (রোহিঙ্গা)
চিত্রগ্রাহক-আসাদুজ্জামান (রোহিঙ্গা)
শব্দগ্রাহক- রিপন নাথ (হাওয়া)
পোশাক ও সাজ-সজ্জা- তানসিনা শাওন (শিমু)
মেকআপম্যান- খোকন মোল্লা (অপারেশন সুন্দরবন)

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর