কবি নজরুলের গান বিকৃতি, বিতর্কের মুখে এ আর রহমান

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১২:৫৬ পিএম

কবি নজরুল ইসলামের বিখ্যাত ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক করে বিতর্কের মুখে পড়েছেন ভারতের সংগীত পরিচালক এ আর রহমান। নেটিজেনদের অভিযোগ, গানটিকে বিকৃত করেছেন তিনি। শ্রোতারা যেভাবে শুনতে অভ্যস্ত, সেটা নষ্ট করেছেন এই গায়ক।

একাত্তরের মুক্তিযুদ্ধে যশোরের একটি অপারেশনের অবলম্বনে নির্মিত পরিচালক রাজাকৃষ্ণ মেননের সিনেমা ‘পিপ্পা’। আমাজন প্রাইম ভিডিওতে আজ শুক্রবার এটি মুক্তি পেয়েছে। এই ছবিতেই রহমানের সংগীতায়োজনে ব্যবহৃত হয়েছে নজরুলের গানটি। আর তা শুনেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন নেটিজেনরা।

রহমানকে উদ্দেশ্য করে অনেকে লেখেন, ‘মনটা জাস্ট ভেঙে গেল। এআর রহমান এত সুন্দর গানটির পুরো বারোটা বাজিয়ে দিয়েছেন।’ কেউ কেউ আবার লেখেন, ‘সঠিক সুরে সঠিকভাবে গানটি বানালে ভালো হতো। আসল গানটা শুনলে যে অনুপ্রেরণা পাই তার তা এটা থেকে পাওয়া যাচ্ছে না। গানের আত্মাটাই নষ্ট।’ একজন লিখেছেন, ‌‘সবই ঠিক আছে কেবল কাজী নজরুলের গানের কথাগুলো ফেলে তারা নিজেরা লিখে নিলেই হতো। খামোখা আরেকজনের গানের পিণ্ডি চটকানো তাও সেটা এ আর রহমান করলেন।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়েছে ভারত। এমনকি মুক্তিযোদ্ধাদের সঙ্গে একাত্ম হয়ে পাকিস্তানের বিরুদ্ধে রণাঙ্গনেও ছিল দেশটির সেনাবাহিনী। যুদ্ধ চলাকালে যশোরের চৌগাছার গরিবপুর এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীদের প্রতিহত করে তাঁরা। ইতিহাসের পাতায় তা আজও আলোচিত। পিটি-৭৬ ট্যাংকসহ ভারত থেকে আসা কয়েকটি ট্যাংকের কারণেই যুদ্ধের ময়দানে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি সৈন্যরা। অবিস্মরণীয় এই যুদ্ধের বীরত্বগাঁথা নিয়ে বলিউডের অ্যাকশন থ্রিলার ‘পিপ্পা’। এতে ক্যাপ্টেন বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করেছেন ইশান খাট্টার। তাঁর প্রেমিকা হিসেবে রয়েছেন ম্রুনাল ঠাকুর। অন্যান্য চরিত্রে আছেন সোহম মজুমদার, প্রিয়াংশু পেনিয়ুলি ও সোনি রাজদান প্রমুখ।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় মাথা ও কপালে...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর