‘কারার ওই লৌহকপাট’ বিতর্কে নজরুল পরিবারে মতবিরোধ প্রকাশ্যে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১১:৩৮ এএম

ভারতের প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের আয়োজনে ‘কারার ওই লৌহকপাট’ নিয়ে বিতর্ক, আলোচনা-সমালোচনা চলছেই। যদিও সোমবার (১৩ নভেম্বর) ‘পিপ্পা’ ছবির নির্মাতারা একটি বিবৃতি প্রকাশ করে নজরুল অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে দাবি করেছেন, ছবিতে এই গানে যা কিছু পরিবর্তন করা হয়েছে, তা চুক্তিপত্র অনুযায়ী হয়েছে। এদিকে, এই বিতর্কে নজরুল পরিবারের মধ্যেও বিরোধের আঁচ পাওয়া যাচ্ছে। গানটির স্বত্ব হস্তান্তর নিয়ে কবির পরিবার আপাতত দুই শিবিরে বিভক্ত।

কবি নজরুলের নাতি কাজী অরিন্দম ও নাতনি খিলখিল কাজী আগামী ১৬ নভেম্বর কলকাতায় একটি সাংবাদ সম্মেলন ডেকেছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে অরিন্দম বলেন, ‘এই বিষয়টা নিয়ে বিভিন্ন মতামত ঘুরছে। আমরা সাংবাদিক বৈঠকে পরিবারের তরফে কিছু কথা বলতে চাই। এর ফলে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে।’

ছবিটির নির্মাতারা তাঁদের বিবৃতিতে জানিয়েছেন যে, নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী যখন চুক্তিপত্রে স্বাক্ষর করেন, তখন সেখানে সাক্ষী ছিলেন অরিন্দমের সহোদর কাজী অনির্বাণ। মূলত তাঁর উদ্যোগেই সম্পূর্ণ বিষয়টি সম্পন্ন হয়। কিন্তু অরিন্দম ও খিলখিল কাজী দাবি করেছেন, এই চুক্তি নিয়ে তাঁরা কিছুই জানতেন না। এমনকি, অরিন্দমের বোন অনিন্দিতা কাজীও সম্প্রতি সমাজমাধ্যমে একই কথা লিখে চুক্তিপত্র প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন।

অনির্বাণ কাজী। ছবি: সংগৃহীত

এর আগে অনির্বাণ জানিয়েছিলেন, ২০২১ সালে প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁদের চুক্তি হয় এবং কল্যাণী সেখানে স্বাক্ষর করেন। কাজী নজরুলের ছোট ছেলে কাজী সব্যসাচীর কন্যা খিলখিল বর্তমানে কলকাতায়। ‘লৌহকপাট’-এর স্বত্ব হস্তান্তরের বিষয়টি তিনি কবে প্রথম জানতে পারেন? এমন প্রশ্নে তাঁর ভাষ্য, ‘আমরা কিছুই জানতাম না। আমি তো গত ১০ নভেম্বর জানতে পারি এবং পরের দিন কলকাতায় এসেছি।’

একইসঙ্গে তিনি বলেন, ‘চুক্তিপত্রে নাকি লেখা রয়েছে কল্যাণী কাজী ও অনির্বাণ নজরুলের একমাত্র উত্তরসূরি! তাহলে আমরা কারা?’

খিলখিল কাজী। ছবি: সংগৃহীত

খিলখিল জানালেন, আসন্ন সংবাদ সম্মেলনে তাঁর দাদুর গানের বিকৃতির প্রতিবাদ করার পাশাপাশি এই চুক্তিপত্রের সত্যতা নিয়েও কথা বলবেন তাঁরা। তিনি বললেন, ‘অনির্বাণের সঙ্গে আমরা অনেক বার যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু ও আমাদের এড়িয়ে যাচ্ছে। যা ক্ষতি হয়েছে, পরিবারের তরফে ওকে তাঁর দায় নিতেই হবে।’ 

এছাড়া নির্মাতাদের ক্ষমা চাওয়াতেও সন্তুষ্ট হতে পারছেন না খিলখিল। তিনি বলেন, ‘এভাবে তো আর দায় সারা যায় না। রহমানের কোনো গান নিয়ে কেউ এ রকম করলে তিনি কি এত সহজে ছেড়ে দিতেন? আমরা চাই, হয় গানটিকে ছবি থেকে মুছে দেওয়া হোক, আর যদি রাখতেই হয়, তা হলে মূল সুরকে অনুসরণ করে গানটিকে তৈরি করা হোক।’

এদিকে, অরিন্দম ও খিলখিল যে সংবাদ সম্মেলনের আহ্বান করেছেন, তা জানেন না অনির্বাণ। তিনি কি এদিন উপস্থিত থাকবেন, এমন প্রশ্নে তাঁর ভাষ্য, ‘আমি শহরের বাইরে চলে যাচ্ছি। তাই উপস্থিত থাকব কি না, সেটা এখনই বলতে পারছি না।’ 

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর