ফিলিস্তিনিদের জন্য সায়ানের গান

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৩:১৭ পিএম

ইসারায়েল-ফিলিস্তিনের চলমান সংঘাতে গাজা উপত্যকায় প্রতিদিনই বাড়ছে লাশের সারি। এরইমধ্যে এই যুদ্ধ বন্ধের দাবিতে সরব হয়েছেন হলিউডের শীর্ষ তারকাদের অনেকে। এবার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জন্য গান বাঁধলেন বাংলাদেশের সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে নতুন গানটি এক ঝলক গেয়ে শোনালেন এই শিল্পী। ‘আমার নাম প্যালেস্টাইন’ শিরোনামে এটি শিগগিরই ইউটিউবে উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।

গানটি প্রসঙ্গে সায়ান বললেন, ‘প্যালেস্টাইনের পক্ষের মানুষ আমি। আমার অস্তিত্বের ভেতরে প্যালেস্টাইনের অস্তিত্ব মুক্ত, স্বাধীন ও স্থায়ী। এই ধরণীর বুকে তাকে স্বাধীনতার মর্যাদা দেবার সংগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্যালাস্টাইন নিয়ে কথা বলা থামাবেন না।’

জানা গেছে, ফিলিস্তিন নিয়ে বাঁধা গানটির সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন। ভিডিও নির্মাণ করেছেন প্রভাত।   

প্রসঙ্গত, গানে গানে মানবতা ও জনসচেতনতার কথা বলা শিল্পী সায়ান। তাঁর প্রায় লিরিকে রয়েছে সেই ছাপ। সর্বশেষ তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদকে নিয়েও একটি গান বেঁধেছেন। গত ৩ নভেম্বর জেল হত্যা দিবসে প্রকাশ পেয়েছে ‘তাজউদ্দীন’ শিরোনামে এই গান।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর