ফের বিয়ে করেছেন নোবেল, প্রাক্তনের দাবি ‘তুলে এনেছে’

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১০:০৯ এএম

রোববার (১৯ নভেম্বর) রাত থেকে নতুন করে আলোচনায় গায়ক মাঈনুল আহসান নোবেল। এক ফেসবুক পোস্টে নতুন প্রেমিকার ছবি প্রকাশের পর থেকেই তাঁকে নিয়ে নানা গুঞ্জন। নেটিজেনরা ধারণা করেন, আবারও বিয়ে করেছেন তিনি। অবশেষে সেটাই সত্যি হয়েছে; কবে বিয়ে করেছেন সেই তারিখ জানালেন নোবেলের বর্তমান স্ত্রী ফারজান আরশি।

জানা যায়, খুলনার এক ফুড ব্লগারের স্ত্রী ছিলেন এই তরুণী। সাত বছর প্রেমের পর যাকে দুই বছর আগে বিয়ে করেছিলেন তিনি। তবে তাঁকে কবে, কীভাবে বিয়ে করেছেন সবই গোপন রেখেছেন নোবেল। এর আগে তাঁর আরও তিনটি বিয়ের খবর জানা গেছে। এবার নতুন বিয়ে সম্পর্কে জানতে চাইলে গণমাধ্যমে নোবেল জানান, তাঁরা বিয়ে করেছেন। তবে বিয়ের বিষয়ে তিনি কিছুই বলবেন না। তাঁর সঙ্গে দেখা করা যাবে কি না জানতে চাইলে বলেন, ‘মঙ্গলগ্রহে আসতে হবে। চলে আসেন।’ তারপরই তিনি ফোনটা তাঁর স্ত্রীকে দেন। বলেন, ‘নেন আপনার ভাবীর সাথে কথা বলেন।’

এ সময় আরশির কাছে বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ১৫ তারিখে (নভেম্বর) বিয়ে করেছি। আমাদের জন্য দোয়া করবেন।’ তাঁর আগের স্বামীর প্রসঙ্গে জানতে চাইলে পাশ থেকে ফোনটি কেড়ে নেন নোবেল। তিনি বলেন, ‘এসব নিয়ে আর এখন কথা বলব না। পরে বলব।’

প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে নোবেল। ছবি: সংগৃহীত

এদিকে, নোবেলের ফের বিয়ের সংবাদের পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাঁর সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ। তিনি জানান, আরশি নামের ওই তরুণীকে তুলে এনেছেন নোবেল। বললেন, ‘আসলে আমি যতটুকু শুনেছি সে বিয়ে করেনি। মেয়েটিকে উঠিয়ে এনে তাঁর কাছে রেখেছে। মেয়েটির পরিবারের সদস্যরাও গিয়ে আরশিকে আনতে পারেনি। তাঁদের দুজনকে একসঙ্গে নেশা করতেও দেখা গেছে।’ 

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে নোবেলের ডিভোর্স এখনও সম্পন্ন হয়নি। আমি ডিভোর্সের চিঠি পাঠিয়েছিলাম। তখন ডিবি কার্যালয়ে নোবেলকে ডাকা হয়েছিল। সেখানেই সে মুচলেকা দিয়েছিল, নেশা করবে না; অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়াবে না। এখন দেখছি তাঁর নতুন কাহিনি। অবশ্য আমি তার সঙ্গে সম্পর্ক রাখতেও চাই না।’

প্রসঙ্গত, ২০১৯ সালে ভারতের টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘সারেগামাপা’র মাধ্যমে দুই বাংলাতেই জনপ্রিয়তা পেয়েছেন মাঈনুল আহসান নোবেল। একই বছর সালসাবিল মাহমুদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। কয়েক মাস আগে তাঁদের বিচ্ছেদ হয়েছে বলে শোনা গিয়েছিল। যদিও এখন তাঁর প্রাক্তন স্ত্রীর দাবি, বিচ্ছেদ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। মূলত নানা কর্মকাণ্ড করে একের পর এক বিতর্কে জড়িয়েছেন এই গায়ক। গানের চেয়ে ব্যক্তিজীবন আর নানা মন্তব্যের কারণে বারবার আলোচনায় এসেছেন।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর