গান গেয়ে থানা থেকে ছাড়া পেলেন গায়িকা!

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ এএম

ভারতীয় গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায় বসে আছেন। আর যাঁরা দাঁড়িয়ে রয়েছেন, তাঁরা সবাই পুলিশ। আচমকা থানায় বসে গান ধরলেন গায়িকা। তাঁর কণ্ঠে শোনা গেল, ‘আমার হাত বান্ধিবি পা বান্ধিবি’ গানটি। সেই ভিডিওটি এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্ট করে গায়িকা লিখেছেন,‘থানায় ধরে নিয়ে গিয়েছিল। গান শোনার পর ছেড়ে দিল।’

এমন পোস্টের পর অনেকেই চমকে গেছেন। কলকাতার বাঙালি এ গায়িকার সঙ্গে কথা বলেছে আনন্দবাজার পত্রিকা। সংগীতশিল্পী জানালেন, এটি হল তাঁর জীবনে ঘটে যাওয়া মিষ্টি ঘটনা। কী হয়েছিল আসলে?

পৌষালী বলেন, “মালদহের এসআই মেনক তাঁর গানের অন্ধ ভক্ত। তিনি মালদহ শহরের যেখানেই অনুষ্ঠান করতে যান না কেন, কাজের ফাঁকে ঠিক তাঁর সঙ্গে দেখা করে আসেন মেনকা। এ বারও সেখানকার গাজোল অঞ্চলে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। কিন্তু বৃষ্টির কারণে অনুষ্ঠানটি করা সম্ভব হয়ে ওঠেনি। সেখানে উপস্থিত হয়েছিলেন মেনকা। তিনিই তখন এসে ইচ্ছা প্রকাশ করেন। থানার অনেকেই নাকি আমার গান পছন্দ করেন। সেই অপরাধেই আমায় থানায় যেতে হয়। সেখানেই মন খুলে গান গাইছিলাম আমি। সবাই চুপচাপ বসে শুনছিল। এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা।’

পৌষালী এই মুহূর্তে নিজের অ্যালবাম নিয়ে ব্যস্ত। আগামী বছর মুক্তি পাবে তাঁর নতুন গান। পৌষালীর নতুন অ্যালবামের অপেক্ষায় তাঁর অনুরাগীরা।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর