প্রমিতির কুয়াশার গান

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম

ছোটবেলা থেকে গান শিখতে শিখতে বড় হওয়া প্রমিতির। পুরো নাম প্রমিতি কর্মকার। আজনবী সংগীত একাডেমি থেকে তাঁর সংগীত গুরু। একদম ছোটবেলায় সংগীতের নির্ধারিত কোর্স শেষ করে বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে রবীন্দ্র বিভাগের শিক্ষার্থী হিসেবে ভর্তি হোন তিনি।

বিশ্ববিদ্যালয় জীবনটাও জায়গা করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে। স্নাতক সম্পন্ন করেছেন। এত দিন অন্যান্য শিল্পীদের গান ও প্রাতিষ্ঠানিক সংগীতশিক্ষা নিয়েই ছিলেন। এবার এলেন গানের জগতে। প্রকাশিত হয়েছে তাঁর প্রথম মৌলিক গান ‘কুয়াশা তোমার’।

গানটির কথা ও কণ্ঠ প্রমিতির। সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক শোভন রায়। সুর মূলত এই দুজনের সম্মিলিত প্রচেষ্টায়।

শোভন রায় বলেন, ‘প্রমিতির সঙ্গে প্রথম কাজ এটি। গান নিয়ে কাজ এগিয়ে নিয়ে গেলে, আশা করি, সামনেও ভালো কিছু পাবো আমরা ওর থেকে।’  

গত মঙ্গলবার  প্রমিতির অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। গানটির সম্পূর্ণ চিত্রগ্রহণ করেন অভিজিৎ ভক্ত নামের এক তরুণ চিত্রগ্রাহক ও সম্পাদক। তার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন আশরাফুল রাহমান। অভিজিতের জন্য ও মিউজিক ভিডিওর কাজ এই প্রথম।

প্রমিতি বলেন, ‘গানটির লেখা ও সুর করা ২০২২ এর অক্টোবরে। আর রেকর্ডিং হয় গত বছরের শীতে। তবে সংগীত আয়োজন ও ভিডিও ধারণ ও সম্পাদনা শেষ করে কাজ মুক্তি পেল ২০২৪ এর শীতে। কুয়াশা, শিশির, পিঠাপুলির গল্প মনে করা, আর তার সাথে মিষ্টি প্রেমের অনুভূতি আছে এই গানে।’ 

প্রমিতি বর্তমানে গানের পাশাপাশি কাজ করছেন একজন ভয়েস আর্টিস্ট হিসেবে। দুরন্ত টেলিভিশনসহ ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে বিভিন্ন অর্গানাইজেশন/ ব্র‍্যান্ডের জন্য কাজ করা হয়েছে তাঁর। এ ছাড়া গত বছরই জিঙ্গেল এ নিজের কণ্ঠের অভিষেক হয়েছে তাঁর। বাংলাদেশ টেলিভিশনে নতুন বছরের শুরুতেই রবীন্দ্র সংগীতশিল্পী তালিকাভুক্ত হয়েছেন তিনি। 

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর