গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কনসার্টের দৃশ্য ভাইরাল। যেখানে দর্শক উন্মাদনাকে উসকে দিতে নাচতে নাচতে হাজির হচ্ছেন গায়ক।
এই দৃশ্যটি টেম্পলেট আকারে ব্যবহার করে গায়কের জায়গায় বসানো হচ্ছে দেশি সেলিব্রেটি ও রাজনীতিকদের অবয়ব।
ভিডিওটি দেখার পর অনেকেরই প্রশ্ন আসল গায়কটি আসলে কে?
জানা যায়, এটি ২০২১ সালের আগস্টে আমেরিকার শিকাগোর ডাগলাস পার্কে আয়োজিত হিপহপ ফেস্ট ‘দ্য সামার স্মাশ ফেস্টিভ্যাল’র দৃশ্য। জনপ্রিয় র্যাপার লিল ইয়ার্টির ভিডিওটিই হয়েছে ভাইরাল।
২০২২ সালের ২১ জুন ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। মিম ভিডিও নিয়ে আলোচনার মধ্যে আসল ভিডিওটির ভিউও বেড়েছে। অনেকেই ইউটিউবে খুঁজেছেন তাদের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৫২ লাখের বেশিবার দেখা হয়েছে। লিল ইয়ার্টি গান গাওয়ার পাশাপাশি লেখাতেও বেশ পটু।



