দেড় দশক পর ‘সত্যি বলছি’র জন্য পুরস্কার

আপডেট : ০২ মে ২০২৪, ০৮:০১ পিএম

২০০৯ সালে ইন্ডাস্ট্রি নতুনভাবে পরিচিত হয়েছিল নতুন এক গায়কের সঙ্গে; জয় শাহরিয়ার। সে বছরই ছড়িয়ে পড়ে, ‘সত্যি বলছি, তোমাকে আর ভালোবাসি না/ তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না’। এক গান দিয়েই বাজিমাত করেন গায়ক। প্রথম অ্যালবাম দিয়েই রীতিমতো তারকা বনে যান এই সংগীতশিল্পী।

দীর্ঘ ১৫ বছর পর জয় শাহরিয়ার প্রকাশ করলেন তার প্রথম গান ‘সত্যি বলছি’র মিউজিক্যাল ট্র্যাক (কারাওকে)। আর সেই অফিসিয়াল ট্র্যাকে ভক্ত-শ্রোতাদের কণ্ঠ দেওয়ার আহ্বানও জানান তিনি। সেরা একজনের জন্য থাকছে পুরস্কারও। 
জয় শাহরিয়ার বলেন, ‘বছর পনেরো আগে এই দিনে প্রকাশ পেয়েছিল আমার প্রথম স্টুডিও অ্যালবাম সত্যি বলছি…। এই গান, এই অ্যালবাম আমার জন্য বিশেষ কিছু আজীবনের জন্য। আমার গানের জন্য যে ভালোবাসা আমি পেয়েছি সবার কাছ থেকে, সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই।’

পুরস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার প্রথম অ্যালবাম তখন আমার শ্রোতাদের জন্য আমার ভালোবাসা আর কৃতজ্ঞতাস্বরূপ কিছু উপহার দিতে চাই। আজ উন্মুক্ত করছি সত্যি বলছি গানটির অফিশিয়াল কারাওকে (মিউজিক্যাল ট্র্যাক)। এতদিন নানা পাইরেটেড বা কপি কারাওকে পেয়েছেন নানা জায়গায়। আজ আমি আমার অ্যালবামের মূল যে ট্র‍্যাক সেটা প্রকাশ করলাম সবার জন্য।’  

গানটিতে কণ্ঠ দেওয়ার আহ্বান জানান এ শিল্পী। তিনি জানান, পুরস্কার পেতে ট্র‍্যাকের ওপর এটি গেয়ে ফেসবুকে আপলোড করতে হবে। ৩টি হ্যাশট্যাগ (সত্যি বলছি, জয় শাহরিয়ার, Shotti Bolchhi) ব্যবহার করে সত্যি বলছির কাভার ভার্সনটি আপলোড কতে হবে। ৩১ মে পর্যন্ত এটা করা যাবে।  সেখান থেকে সেরাজন পাবেন পুরস্কার।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর