ছাত্র আন্দোলনে সংগীতশিল্পীদের সংহতি, শনিবার কর্মসূচি

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১১:৫৫ পিএম

কিংবদন্তি গায়ক বব মার্লের বিখ্যাত গানের একটি ‘গেট আপ স্ট্যান্ড আপ’, যা নিপীড়িত মানুষের প্রতিবাদের ভাষা হিসেবে জননন্দিত। এবার একই সুরে চলমান কোটা সংস্কার আন্দোলনের ৯ দফা দাবিকে সংহতি জানিয়ে মাঠে নামছেন সংগীতশিল্পীরা।

শনিবার (৩ আগস্ট) গানে প্রতিবাদে একমঞ্চে দাঁড়াবেন সংগীতের মানুষেরা। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে এই কর্মসূচি পালন করবেন তাঁরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ সন্ধ্যায় দেশের সংগীতশিল্পীরা একটি কমন পোস্ট দেন। ‘গেট আপ স্ট্যান্ড আপ’ শিরোনামে সেখানে লেখা হয়েছে, ‘আগামী শনিবার ৩ আগস্ট বিকেল ৩টায় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আমরা সংগীতশিল্পীরা সবাই মিলিত হব রবীন্দ্রসরোবরে (ধানমণ্ডি ৮/এ)। যারা ঢাকার বাইরে আছেন তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন।’

এর আগে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে দেশে হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানির প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পীদের অনেকে। এবার মাঠে নামছেন সংগীতশিল্পীরাও। এই আয়োজনে অংশ নিতে সম্মতি দিয়েছে শিরোনামহীন, সোলস, আর্টসেল, অ্যাশেজসহ বেশকিছু ব্যান্ড। পাশাপাশি সংগীতশিল্পী, গীতিকবি, সুরকারসহ সংশ্লিষ্ট সবাই পোস্টটি শেয়ার করে আসার সম্মতি জানিয়েছেন।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর