আন্দোলনে নিহতদের পরিবারের জন্য কনসার্ট

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১১:১৪ এএম

কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে বিদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্থিক তহবিল সংগ্রহের কনসার্ট। যার শিরোনাম ‘শহীদ স্মরণে’। আয়োজন করেছে আমেরিকার জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ভেন্টএক্সআউট। কনসার্টের পোস্টারটি শেয়ার করেছে পপাইসহ বেশকিছু ব্যান্ড।

দেবাশীষ চক্রবর্তীর আঁকা রক্তিম সেই পোস্টারে লেখা হয়েছে, ‌‘কনসার্টের সমস্ত আয় সরাসরি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় মারা যাওয়া শিক্ষার্থীদের পরিবারকে দেওয়া হবে। এই আয়োজন বা আয়োজকদের মধ্যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বাই দ্য স্টুডেন্টস, ফর দ্য স্টুডেন্টস।’

আগামী ১৮ আগস্ট বেলা ১টায় অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ভেন্যু জর্জিয়ার লিলবার্ন শহরের মিউজিক অন মেইন স্ট্রিট।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে চলমান সহিংসতা, হত্যাকাণ্ড, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে অভিনয়শিল্পীদের অনেকে। বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর ফার্মগেটে এক বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। এদিকে, ‘গেট আপ স্ট্যান্ড আপ’ শিরোনামে গানে গানে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানাবেন সংগীতশিল্পীরা। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্রসরোবরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর