মুক্ত শিল্পী সমাজের ৮ দফা

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৭:০১ পিএম

স্বাধীনতার ৫৪ বছর পরও মিউজিক রেগুলেটরি কমিশনের অনুমোদন ও পেশা হিসেবে শিল্পীদের (কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, যন্ত্রশিল্পী ও শব্দগ্রাহক) স্বীকৃতি মেলেনি। অন্যদিকে রয়েছে দলীয়করণ, সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, সরকারি-বেসরকারি সকল মাধ্যমে (টেলিভিশন চ্যানেল, রেডিও ও সকল ডিজিটাল প্রচার সংক্রান্ত) শিল্পী সম্মানী বৃদ্ধি, রয়্যালিটি বন্টনে বৈষম্য ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর আধিপত্য। এসবের বিরুদ্ধে ‘মুক্ত শিল্পী সমাজ’ ব্যানারে সোচ্চার হয়েছেন একঝাঁক সংগীতশিল্পী।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৮ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিল্পীরা। কণ্ঠশিল্পী মুহিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সুজন আরিফ, শাহরিয়ার রাফাত, বামবা’র কোষাধ্যক্ষ সুমন, সংগীত পরিচালক বিনোদ রায়, রাজিব হোসাইন, সুরকার ও তবলা বাদক পল্লব স্যানালসহ অনেকে।

‘আমার দফা আমার দাবি, বাংলাদেশকে ভালোবাসি’ স্লোগানে মুক্ত শিল্পী সমাজের ৮টি দাবি হলো—

১. সংগীতসংশ্লিষ্ট সকলকে (কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, যন্ত্রশিল্পী ও শব্দগ্রাহক) ‘সংগীত পেশার’ স্বীকৃতি নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে জাতীয়করণ, এককালীন অবসর ভাতা ও পেনশন নিশ্চিত করতে হবে।

২. বাংলাদেশ টেলিভিশন, বেতার, শিল্পকলাসহ সকল প্রচার মাধ্যমে ‘দলীয়করণ বন্ধ’ করে সার্বজনীন শিল্পী সমাজের পরিবেশ তৈরি করতে হবে।

সংবাদ সম্মেলনে মুক্ত শিল্পী সমাজ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

৩. আন্তর্জাতিকভাবে ও দেশীয় প্রযুক্তির মাধ্যমে অনুমোদিত দেশীয় ‘মিউজিক রেগুলেটরি কমিশন’ ব্যবহার করে সকল ডিজিটাল মাধ্যমে অডিও-ভিডিও মনিটরিং সিস্টেম তৈরি নিশ্চিত করতে হবে।

৪. জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এবং সকল প্রকার প্রচার মাধ্যমে সংগীত সংশ্লিষ্ট (কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, যন্ত্রশিল্পী ও শব্দগ্রাহক) সকলের মান অনুযায়ী সম্মানী দশগুণ বৃদ্ধি করতে হবে।

৫. সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সংগীত পেশা নিয়োগের ক্ষেত্রে ‘বয়সের বৈষম্যতা’ বন্ধ নিশ্চিত করতে হবে।

৬. দেশের সকল সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক প্রচার মাধ্যমে (টেলিভিশন, বেতার ও শিল্পকলা) এর লাইভ অনুষ্ঠান, রেকর্ডকৃত অনুষ্ঠান ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে আয়কৃত অর্থ থেকে কপিরাইট আইন অনুযায়ী ‘রয়্যালিটি প্রদান’ নিশ্চিত করতে হবে।

৭. সুশিক্ষিত সংস্কৃতিভিত্তিক সমাজ গড়তে ১ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিলেবাসে ‘সংগীত বিষয়’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করতে হবে।

৮. দেশী ও বিদেশী শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠান করলে আমাদের শিল্পীদের সমান অধিকার ও সমপরিমাণ সম্মনী নিশ্চিত করতে হবে, সেইসঙ্গে কর ফাঁকি দিয়ে আর কোনো অনুষ্ঠান এ দেশে করতে দেওয়া হবে না।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর