‘যে গিটারে দেশ অপমানিত হয়, তা দ্বিতীয়বার বাজাই না’

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৭:০০ এএম

ব্যান্ড এলআরবি’র ভোকালিস্ট ও গিটারিস্ট আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে ৬২ বছরে পা রাখতেন এই কিংবদন্তি।

আইয়ুব বাচ্চু সম্পর্কে যাঁরা একটু–আধটুও জানেন, তাঁদের কারোরই অজানা নয়, গিটার নিয়ে তাঁর ভালোবাসার কথা। গিটারে যেমন বুঁদ হয়ে থাকেন, তেমনি গিটারের প্রতি তাঁর ছিল অন্যরকম এক আসক্তি। নিত্যনতুন ব্র্যান্ডের গিটার সংগ্রহ করা ছিল নেশার মতো।

নিউইয়র্কের গিটার সেন্টারের ম্যানেজারকে বাংলাদেশের গিটার-জাদুকর আইয়ুব বাচ্চু একবার বলেছিলেন, ‘যে গিটারের জন্য দেশ অপমানিত হয়, সেই গিটার আইয়ুব বাচ্চু দ্বিতীয়বার বাজায় না।’ কী সে অপমান?

২৫ বছর আগে যখন এলআরবি প্রথম যুক্তরাষ্ট্র সফরে যায়, তখন ঘটনাটি ঘটেছিল। ২০১৮ সালে ১৮ অক্টোবর গায়কের মৃত্যুর পর এটি প্রকাশ্য করেন এলআরবির ব্যবস্থাপক শামীম।

নিত্যনতুন ব্র্যান্ডের গিটার সংগ্রহ করা ছিল আইয়ুব বাচ্চুর অন্যতম শখ। ছবি: এবি কিচেন থেকে নেওয়া

১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো এলআরবি শো করতে যায়। শো শেষে ব্যান্ডের অন্য সদস্যদের নিয়ে আইয়ুব বাচ্চু যান নিউইয়র্কের গিটার সেন্টারে। আইয়ুব বাচ্চু সেখানে সামনে থাকা গিটারগুলো নেড়েচেড়ে দেখছেন। হঠাৎ আইভানেজ গিটারের ওপর চোখ পড়ে তাঁর। চোখটা চকচক করে ওঠে। দোকানের ব্যবস্থাপককে এই গিটারের ব্যাপারে জিজ্ঞেস করতেই লোকটি আইয়ুব বাচ্চুর দিকে ভালো করে তাকান। জানতে চান, কোন দেশ থেকে এসেছেন? এরপর বললেন, এই গিটার তোমার মতো বাংলাদেশির জন্য নয়। এটা এখানে সবচেয়ে দামি গিটার, তুমি বরং অন্যটা দেখ। লোকটির কথা কষ্টের দাগ ফেলে দেয় এবির মনে। এই দলে আইয়ুব বাচ্চু ছাড়াও ছিলেন রিয়াদ, স্বপন ও এস আই টুটুল।

দাঁতে দাঁত চেপে তিনি সেই ব্যবস্থাপককে অনুরোধ করেন, ‘গিটারটি একবার দেখার সুযোগ দাও। আমার আর টিমের সবার কাছে যত ডলার আছে, আশা করি এটা নিতে পারব।’ লোকটি অনিচ্ছা সত্ত্বেও গিটারটা দেখতে দেন আইয়ুব বাচ্চুকে।

ঘুমন্ত শহরে অ্যালবামের প্রচ্ছদ। ছবি: এবি কিচেন থেকে নেওয়া

গিটার হাতে পেয়ে আইয়ুব বাচ্চু বাজানো শুরু করেন। এমনভাবে বাজালেন, আশপাশে লোকজন জড়ো হয়ে যায়। আইয়ুব বাচ্চুর বাজানো দেখে সবাই অবাক। এরপর গিটার ফেরত দিতে গেলে লোকটি আইয়ুব বাচ্চুকে বললেন, ‘তুমি অসাধারণ বাজাও, এই গিটার তোমার জন্যই। এটা আমি তোমাকে অর্ধেক দামে দেব।’ 

আইয়ুব বাচ্চু বিনয়ের সঙ্গে বললেন, ‘এটা তুমি আমাকে বিনে পয়সায় দিলেও আমি নেব না, তুমি আমার দেশকে অপমান করেছ। যে গিটারের জন্য দেশ অপমানিত হয়, সেই গিটার আইয়ুব বাচ্চু দ্বিতীয়বার বাজায় না।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৮ অক্টোবর প্রয়াত হন রককিংবদন্তি আইয়ুব বাচ্চু। তিনি ও তাঁর ব্যান্ডের জনপ্রিয় গানের মধ্যে ‘চলো বদলে যাই’, ‘এই রুপালি গিটার’, ‘ফেরারি মন’, ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘হাসতে দেখো’, ‘বাংলাদেশ’, ‘এখন অনেক রাত’, ‘কষ্ট পেতে ভালোবাসি’ প্রভৃতি উল্লেখযোগ্য।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর