ঈদের দিন ‘তাহসান আনপ্লাগড’

আপডেট : ০৪ জুন ২০২৫, ০১:৪১ পিএম

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকছে বর্ণিল সংগীতানুষ্ঠান। পাঁচ দিনব্যাপী আয়োজনে গান গেয়েছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় সব তারকারা। বিটিভির ঈদ আয়োজনে গেয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানও। ঈদের দিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে তাঁর একক সংগীতানুষ্ঠান ‘তাহসান আনপ্লাগড’। 

এই আয়োজনে মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় মৌসুমী মৌয়ের উপস্থাপনায় তাহসান শোনাবেন তাঁর জনপ্রিয় ৮টি গান। এ ছাড়াও একক সংগীতানুষ্ঠানে গাইবেন কণ্ঠশিল্পী এলিটা। ‘এলিটা এলাইভ’ নামের এ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের ২য় দিন সন্ধ্যা ৭টায়। 

এলিটা। ছবি: বিটিভি

এ ছাড়াও ঈদের একক সংগীতানুষ্ঠানে গাইবেন ইথুন বাবু, আলম আরা মিনু, আঁখি আলমগীর, মনির খান। থাকছে ফোক ও বাউল গানেরও আয়োজন। ঈদের দিন সকাল সাড়ে ১১টায় সরোজ রাহুতের প্রযোজনায় ফোক গান গাইবেন নুসরাত জাহান, গামছা পলাশ, বিউটি, অনন্যা, নূর হাসান আলম ও সাবরিন। 

ঈদের ৪র্থ দিন দুপুর ১টায় প্রচার হবে তারিকুজ্জামানের প্রযোজনায় ‘ঈদ বাউলিয়ানা’। এই অনুষ্ঠানে গাইবেন চিশতী বাউল, সুকুমার বাউল, শফি মন্ডল, শাহনাজ বেলী, দীপ্র, দুর্জয় বড়ুয়া ও টুনটুন বাউল। 

ঈদ বাউলিয়ানায় টুনটুন বাউল। ছবি: বিটিভি

ঈদের দিন রাত ১১টা ৫ মিনিটে মামুন মাহমুদের প্রযোজনায় গাইবেন পিয়াল হাসান চৌধুরী, আদনান বাবু, হুমায়রা বশির, রিজিয়া পারভীন, রুমানা ইসলাম ও স্বীকৃতি। ২য় দিন সকাল ১১টায় মনিরুল হাসানের প্রযোজনায় ‘গানের ছন্দে ঈদ আনন্দ’ অনুষ্ঠানে গাইবেন সংগীতশিল্পী আগুন, দিঠি আনোয়ার, নাসির খান ও আলম আরা মিনু। 

থাকছে দ্বৈত গানের অনুষ্ঠানও। ঈদের ৩য় দিন সকাল ১১টা ৫ মিনিটে সৈয়দা ফারহানা হাসান প্রযোজিত দ্বৈত গানের অনুষ্ঠানে গাইবেন মারিয়া সালমা, নয়ন, মৌমিতা মৌ, রাজিয়া , বেলাল খান, নন্দিতা, পুতুল মারিয়া, তামান্না প্রমি, খালিদ মুন্না, স্মরণ, ইকবাল মিন্টু, পপি, প্রিয়াংকা ও আশিকুর রহমান। এ ছাড়াও ঈদের আয়োজনে রয়েছে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গানের অনুষ্ঠান ও ব্যান্ড শো। 

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর