সিনেমার গানে ফিরলেন মনির খান

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৪:৪৯ পিএম

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় গায়ক মনির খান। ছবির নাম ‘যন্ত্রণার আগুন’। এর দুটি গান গেয়েছেন তিনি। সংগীত পরিচালনা করেছেন বাবলুর রহমান। ছবিটি নির্মাণ করছেন পাতলা খান।

রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

মনির খান বলেন, ‘বেশ কিছুদিন পর সিনেমার গান করলাম। অসাধারণ কথার গান গাইতে পেরে ভালো লাগছে। আগে নিয়মিত সিনেমায় গাইতাম, তখন তো দিনরাত কাজ নিয়েই ব্যস্ত থাকতাম। এখন তরুণ শিল্পীরাই বেশি প্লেব্যাক করছেন, শ্রোতারা সেটাই উপভোগ করছেন। তাই জায়গা করে দিতে হয়। তবে নির্মাতারা যখন প্রয়োজন মনে করেন, তখন আমাকেও ডাকেন।’

একক গানে এখনও নিয়মিত মনির খান। ১৯৯৬ সালে ‘তোমার কোনো দোষ নেই’ অ্যালবামের মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন তিনি, যা দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে দারুণ আলোড়ন তুলেছিলেন।

তাঁর একক অ্যালবামের সংখ্যা ৪২টি, আর দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যা ছাড়িয়েছে ৩০০। কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনবার। বর্তমানে ইউটিউবে নিয়মিত নতুন গান প্রকাশ করছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর