প্রথমবার আমেরিকা সফরে ‘অর্থহীন’

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৫:৫০ পিএম

জনপ্রিয় ব্যান্ড অর্থহীন এবার যাচ্ছে আমেরিকা সফরে। সেখানে ১২টি শহরে কনসার্ট করবেন তাঁরা। ফলে ২৬ বছর বয়সী ব্যান্ডটি প্রথমবারের মতো পারফর্ম করবে দেশটিতে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটো।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি জানান, আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ মোট ১২টি শহরে পারফর্ম করবে অর্থহীন।

এ প্রসঙ্গে টিটো বলেন, ‘দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা চলছিল। কিন্তু সুমন ভাইয়ের (বেজবাবা সুমন) শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। তাই আমরা আবার কনসার্টে ফিরেছি। এবার যুক্তরাষ্ট্র সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এহসানুল হক টিটো। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘প্রবাসী ভক্তদের কাছে অর্থহীন বরাবরই প্রিয়। অন্য ব্যান্ডদের শো তারা দেখলেও অর্থহীনকে কখনও পাননি। এবার তাদের সেই অপেক্ষার অবসান ঘটছে।’

এই কনসার্ট ট্যুরের আয়োজক হিসেবে থাকছে মিউজিক বাংলা ও ভেরিতাস ইভেন্টস। সময়সূচি ও ভেন্যুর বিস্তারিত তথ্য শিগগিরই অর্থহীনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

অর্থহীন ও বেজবাবা সুমন
ব্যান্ডটির ফ্রন্টম্যান সাইদুস সালেহীন খালেদ সুমন, ভক্তদের কাছে যিনি ‘বেজবাবা সুমন’ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ২০১২ সালে তাঁর মেরুদণ্ডে প্রথম ক্যানসার ধরা পড়ে, যা পরে মস্তিষ্ক, গলা, কিডনি ও পাকস্থলীতেও ছড়িয়ে পড়ে। পাকস্থলীতে সংক্রমণ এতটাই মারাত্মক ছিল যে অস্ত্রোপচারে সেটি সম্পূর্ণ কেটে ফেলা হয়।

এ পর্যন্ত সুমনের শরীরে হয়েছে ২০টির বেশি অস্ত্রোপচার। সবকিছুর পরেও তিনি সংগীত থেকে বিরত থাকেননি। বর্তমানে অনেকটা সুস্থবোধ করায় তিনি আবার কনসার্ট ও গান প্রকাশে সক্রিয়।

২০২২ সালে অর্থহীন প্রকাশ করেছে অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ১’। খুব শিগগিরই আসছে ‘ফিনিক্সের ডায়েরি ২’।

ব্যান্ডের বর্তমান লাইনআপ: সুমন (ভোকাল ও বেজ গিটার), মার্ক ডন (ড্রামস), এহতেশাম আলী মঈন (গিটার) ও এহসানুল হক টিটো (ম্যানেজার)।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর