নতুন গানে সাবিনা ইয়াসমিন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ‘অতীত গল্পগুলি’ শিরোনামের গানটি শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে এফ.এ. মিউজিকের ব্যানারে।

গানটির কথা লিখেছেন এফ. এ. মিউজিকের কর্ণধার, গীতিকবি ফারুক আনোয়ার। সুর ও সংগীত করেছেন সংগীত পরিচালক সম্রাট আহমেদ। ইতিমধ্যে এই মিউজিক চ‍্যানেলটি প্রবীণ শিল্পীদের নিয়ে কাজ করে বেশ প্রশংসিত হয়েছে এবং সংগীতাঙ্গনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

নতুন গান নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‌‘বহুদিন পর এমন একটি গান, যা আমার মন ছুঁয়ে গেল। এটি গাওয়ার অভিজ্ঞতা আমাকে অন্যরকম আনন্দ দিয়েছে। ধন‍্যবাদ ফারুক আনোয়ারকে, যিনি আমার জন‍্য একটি চমৎকার মনের মতো গান লিখেছেন এবং গানের কথাগুলোর গভীরতা ব‍্যাপক। তরুণ প্রতিভাবান ও মেধাবী সম্রাট আহমেদের দক্ষ সুর ও সংগীত আয়োজন গানটিতে ভিন্নতা এনেছে।’

সাবিনা ইয়াসমিনের সঙ্গে গীতিকবি ফারুক আনোয়ার (বাঁয়ে) ও সংগীত পরিচালক সম্রাট আহমেদ। ছবি: সংগৃহীত

গীতিকবি ফারুক আনোয়ার বলেন, ‌‘গানটি আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনকে মনে নিয়েই লিখেছি, তাই বিভিন্ন প্রেক্ষাপট গানটিতে সংযোগ করতে হয়েছে। গানের কথাগুলো সাবিনা ইয়াসমিনের মতো সংগীত ব‍্যক্তিত্বের কাছে ভালো লাগায় আমি ধন‍্য।’ 

এফ.এ. মিউজিকের ব্যানারে গানটির মিউজিক ভিডিওসহ খুব শিগগিরই প্রকাশের প্রস্তুতি চলছে। শ্রোতারা খুব শিগগিরই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গানটি শুনতে পারবেন।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর