জয়ের নতুন প্রজেক্ট, থাকছে টানটান উত্তেজনা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৩ পিএম

একটি স্থিরচিত্রে দাঁড়িয়ে আছেন শাহরিয়ার নাজিম জয়। তাঁর পাশে তিন নারী। জয়ের ভ্রুতে ভাঁজ থাকলেও অন্যদের মুখে হাসি। এর পরপরই আরেকটি ছবি পাওয়া গেল। গ্ল্যামারাস লুকে রুনা খান। পরনে কালো সুইমস্যুট। পাশেই শাহরিয়ার নাজিম জয়। তাঁর ডান হাতে প্লাস্টার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন লুকেই রহস্য ছড়িয়েছেন জয়। 

জয় ও রুনা। ছবি: ফেসবুক/জয়খোঁজ নিয়ে জানা যায়, এটি অভিনেতা-উপস্থাপকের নতুন প্রজেক্ট, সিনেমা। চলছে তাঁদের নতুন ছবির শুটিং। সে জন্যই এই কস্টিউম। ‘প্রতিশোধ’ নামের এই ওয়েব ফিল্মের নির্মাতাও শাহরিয়ার নাজিম জয় নিজেই। গল্প-চিত্রনাট্যও তারই। কেন্দ্রীয় চরিত্রে অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী রুনা খান।

সিলেট, বান্দরবান, রাঙামাটিসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে চলছে শুটিং। দুই সপ্তাহ আগে শুরু হয়েছে ফিল্মটির দৃশ্যধারণের কাজ। আকর্ষণীয় ব্যাপার হলো, ‘প্রতিশোধ’ ফিল্মে ডাবল চরিত্রে হাজির হতে যাচ্ছেন রুনা খান ও শাহরিয়ার নাজিম জয়। দুজনকেই দেখা যাবে দ্বৈত ভূমিকায়।

জয় বললেন, ‘সিনেমাটি নির্মিত হচ্ছে প্রতিশোধের গল্পে। আমি ও রুনা দুজনেই এখানে ডাবল অ্যাক্টিংয়ে রয়েছি। গল্প নিয়ে এর বেশি কিছু বলতে চাই না। ওটিটি জগতে এটি একটি স্মরণীয় কাজ হবে বলে আশা করছি আমরা।’
জানা গেছে, আসছে অক্টোবরের শুরুর দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হবে এই সিনেমার। প্রস্তুতি চলছে সেভাবেই। দৃশ্যধারণের পাশাপাশি চলছে সম্পাদনার কাজও।

জয়-রুনা ছাড়াও ওয়েব ফিল্মটিতে অভিনয় করছেন তানজিয়া জামান মিথিলা, মৌসুমী মৌ প্রমুখ।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর