একই ছবিতে শাহরুখ-বাঁধন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম

বলিউড ছবি ‘খুফিয়া’। বিশাল ভদ্বরাজের এ সিনেমায় অভিনয় করতে গিয়েই সেই ইন্ডাস্ট্রির নামজাদা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে পরিচয় হয় আজমেরী হক বাঁধনের। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রেক্ষাপটে তৈরি এই থ্রিলারে রয়েছেন টাবু, আলি ফজল, ওয়ামিকা গাব্বির মতো তারকারা। তবে এবার জানা গেল, বাঁধনের এ ছবিতে আছেন শাহরুখ খানও। 

নির্মাতা জানালেন, সিনেমাটিতে ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে বলিউড বাদশা শাহরুখ খানকেও দেখা যাবে!
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিশাল ভরদ্বাজ বলেন—‘‘আমরা একসঙ্গে কাজ করার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা করছি। এমনকি ‘জওয়ান’ সিনেমার পরও আমাদের মাঝে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। ভক্তরা যখন শাহরুখ-বিশালকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করছেন, তখন সুপারস্টারকে (শাহরুখ) ‘খুফিয়া’ সিনেমায় ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে দেখতে পাবেন।’’

২০২১ সালের ২৬ সেপ্টেম্বর ‘খুফিয়া’ সিনেমাটির শুটিং করেছিলেন বাঁধন। একই বছরের অক্টোবর মাসে দিল্লিতে শুরু হয় সিনেমার কাজ। ২০২২ সালের শেষের দিকে মুক্তি পেয়েছিল সিনেমাটির টিজার। আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে ছবিটি মুক্তি পাবে।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর