গা ছম-ছমে গল্পে নতুন ওয়েব সিরিজ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ এএম

গা ছম-ছম কী হয়, কী হয়! এবার হ্যালোইন যেন আরও রহস্যময়। এই হ্যালোইনের মাস জুড়ে থাকছে ওয়েব সিরিজ ‘প্রচলিত’। সমাজে প্রচলিত বা প্রবাদ বাক্য অর্থাৎ যেসব কথা লোকমুখে প্রচারিত, সেগুলো নিয়ে এগিয়েছে এর কাহিনি। পরিচালনা করেছেন মো. আবিদ মল্লিক।

অ্যান্থোলজি সিরিজটির মূল দৃশ্যধারণ হয়েছে রাতে। এতে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, আবদুল্লাহ আল সেন্টু, ফারিণ খান, টুটুল, শাহানা সুমিসহ আরও অনেকে। 

সিরিজটি নিয়ে নির্মাতার ভাষ্য, ‘‘প্রচলিত’ গল্পের কনসেপ্টটা আমার মাথায় আসলে অনেক দিন ধরেই। চারপাশে আমরা নানা রকম ঘটনা দেখি বা শুনি, যেগুলো মানুষের মুখে মুখে প্রচলিত থাকে, সেটা অলিখিত কিংবা লিখিত যেকোনো ফর্মেই থাকতে পারে। এ রকম কিছু ঘটনা থেকে ছোট ছোট উপাদান নিয়ে সাজানো হয়েছে এই সিরিজের কাহিনি। দেখে মনে হবে পরিচিত, কোথাও শুনেছি, আবার অপরিচিতও লাগবে! এমন কিছু গল্পই আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি এ সিরিজে।’

মোট পাঁচ পর্বে প্রচার হবে এটি। ভিন্ন ভিন্ন গল্পে সাজানো হয়েছে প্রতিটি পর্ব। একেকটার দৈর্ঘ্য একেক রকম। ওটিটি প্ল্যাটফর্ম চরকি জানায়, প্রতি বৃহস্পতিবার মুক্তি পাবে একটি করে নতুন পর্ব। এগুলো হলো—রিংটোন (২৫ মিনিট), বিলাই (২৩ মিনিট), বেওয়ারিশ (২৬ মিনিট), কলিংবেল (২৯ মিনিট) ও হাতবদল (১৮ মিনিট)। দর্শক চরকিতে দেখবেন আজ ১৯ অক্টোবর, আগামী ২৬ অক্টোবর, ২, ৯ ও ১৬ নভেম্বর। 

সিরিজে নিজের চরিত্রটি প্রসঙ্গে মোস্তফা মন্ওয়ার বললেন, ‘চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল। এক রাতের গল্প। একটা অপকর্মের পর থেকে ওই চরিত্রটি এক ধরনের ট্রমার মধ্যে দিয়ে যায়। এটা ফুটিয়ে তোলার জন্য পরীক্ষা-নিরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে আমাকেও। ট্রমা, তারপর শারীরিক কসরত (দৌড়াদৌড়ি, ছুটোছুটি) সব কিছু করাটা শারীরিকভাবে আমার জন্য খুব কঠিন ছিল। সকালে যখন প্যাকআপ হলো তখন মোটামুটি অর্ধচেতন অবস্থা। গল্পের মধ্যে ওই চরিত্রটির যে অবস্থা, বাস্তবে আমারও একই অবস্থা দাঁড়িয়েছিল।‘

চলতি বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন লোকেশনে।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর