আসছে নুহাশের ‘পেট কাটা ষ’র দ্বিতীয় সিজন

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ পিএম

নির্মাতা নুহাশ হুমায়ূন পরিচালিত জনপ্রিয় অ্যান্থলজি সিরিজ ‘পেট কাটা ষ’। স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির পরই এটি দর্শকের কাছে ব্যাপক সমাদৃত হয়। এ ছাড়া সিরিজটির জন্য একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসায় ভাসেন নির্মাতা। এবার আসছে জনপ্রিয় এই সিরিজের দ্বিতীয় সিজন। সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে চরকি। 

এক পোস্টে চুক্তিস্বাক্ষর মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি লিখেছে, ‌‌‘‘চরকিতে দর্শকনন্দিত ‘পেট কাটা ষ’র সিজন-২ নিয়ে আসছে নুহাশ হুমায়ূন। অপেক্ষার পালা শেষ হচ্ছে আজকের সাইনিংয়ের মধ্যে দিয়ে, শীঘ্রই শুরু হচ্ছে শুটিং। শুভকামনা।’’

চুক্তিস্বাক্ষর মুহূর্তে চরকি প্রধান রেদওয়ান রনি ও নুহাশ হুমায়ূন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সিরিজটির প্রথম সিজন নির্মিত হয়েছিল গ্রাম-বাংলায় মুখে মুখে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভৌতিক কিছু গল্প অবলম্বনে। ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ নামের পর্বগুলো সাড়া ফেলেছিল দর্শকের মাঝে।

এবার তবে দ্বিতীয় সিজনে কী দেখা যাবে—এমনটা জানতে চাইলে ইনডিপেনডেন্ট ডিজিটালকে নুহাশ হুমায়ূন বললেন, ‘আমি চাইছি দ্বিতীয় সিজনে নতুন কিছু দেওয়ার। প্রথম সিজনে লোককথা, সুপার স্টেশন, ছোটবেলায় শোনা ভূত, পেত্নী, জ্বীন, শাঁকচুন্নির গল্পগুলো ছিল। এবার দ্বিতীয় সিজনে আমরা একটু ভিন্ন পথে যাচ্ছি। চাইছি যে এখনকার আধুনিক যুগে, মানে সমসাময়িক পরিস্থিতিতে আমাদের মধ্যে কী ধরনের ভূত আছে? এখনকার সামাজিক অবস্থা চিন্তা করে সমাজের মধ্যে আমরা কোন বিষয়গুলো ভয় পায়—সেসব বিষয় নিয়ে আসতে। হ্যাঁ, অবশ্যই এবার প্রথম সিজনের চেয়ে ভিন্ন কিছু হবে। এই ভেবে আমিও খুব রোমাঞ্চিত।’

প্রথম সিজনে লোকে বলে পর্বের একটি দৃশ্য। ছবি: আইএমডিবি থেকে নেওয়া

প্রথম সিজনে অভিনয় করেছিলেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, প্রীতম হাসান, মোরশেদ মিশু প্রমুখ। জানা গেছে, নতুন সিজনে প্রথম সিজনের শিল্পীদের সবাই থাকছেন না। বেশ ক’জন নতুন মুখ দেখা মিলবে। তবে এ ব্যাপারে চমকই রাখলেন নুহাশ হুমায়ূন, সবকিছু এখনই প্রকাশ করতে চাইলেন না তিনি।

এরইমধ্যে চিত্রনাট্য লেখার কাজও সম্পন্ন। সব ঠিক থাকলে, আসছে মে মাসের মাঝামাঝিতে শুটিং ফ্লোরে গড়াবে পেট কাটা ষ’র নতুন সিজনটি।

গ্রামের দুই প্রভাবশালী পরিবারের বৈরিতাকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০...
বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নুহাশ হুমায়ূনের। দীর্ঘদিনের প্রস্তুতি শেষে শুরু হয়েছে তাঁর বহুল আলোচিত সিনেমা ‘মুভিং বাংলাদেশ’-এর শুটিং।চলচ্চিত্রটির কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না...
‌‘দম’র দম এবার দেখবে সারাদেশ! শুক্রবার (২৪ এপ্রিল) সারাদেশের সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর আগে, ঈদুল ফিতরে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েই এটি বাজিমাত করেছে। এবার দেশের...
আমেরিকা ও কানাডার দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে ‘দম’। চাহিদার কারণে আগামীকাল থেকে দেশ দুটির ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি। এর আগে, গত ১০ এপ্রিল রেদওয়ান রনি পরিচালিত আফরান নিশো, চঞ্চল...
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
সিলেট মহানগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর