‘পুনর্জন্ম’ প্রযোজক রূহানের আত্মহত্যা

আপডেট : ০৯ মে ২০২৪, ০১:১২ পিএম

তরুণ প্রযোজক মাসুদুল মাহমুদ রূহান আর নেই। বুধবার (৮ মে) রাতে রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা করেছেন তিনি। এ তথ্য ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন তরুণ নির্মাতা শ্যামল শিশির।

জানা গেছে, রাত আনুমানিক ১১টার দিকে রূহানের নিজের রুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সিলিং ফ্যানে ঝুলছিল তাঁর মরদেহ।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় ‘রেডরাম’ চলচ্চিত্রের প্রযোজনা করেছেন রূহান। এ ছাড়া ‘পুনর্জন্ম’, ‘চম্পা হাউজ’, ‘শুক্লপক্ষ’, ‘দ্য সাইলেন্স’, ‘আরারাত’র মতো জনপ্রিয় নাটক-সিরিজের নির্বাহী প্রযোজক তিনি। বলতে গেলে, নির্মাতা ভিকি জাহেদের অধিকাংশ কাজের প্রযোজনা করেছেন রূহান। তাঁর মৃত্যুতে বাকরুদ্ধ সহকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তাঁরা। 

ফেসবুকে একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন অভিনেতা শ্যামল মাওলা। যেখানে রূহানকে দেখা যায় হাসিমুখে। ভিডিওটির ক্যাপশনে শ্যামল লিখেছেন, ‘এই হাসি আর কখনো ও হাসবে না… ওপারে দেখা হবে রূহান।’  

ব্যক্তিজীবনে বিবাহিত ছিলেন রূহান। ২০২০ সালে বিয়ে করেন তিনি। কিন্তু সম্প্রতি স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ ঘটে। ঘনিষ্ঠজনদের ভাষ্য, এরপর থেকেই হতাশায় ভুগছিলেন রূহান।

মরদেহ উদ্ধারকারী হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাওন কুমার বিশ্বাস গণমাধ্যমে জানিয়েছেন, গত এক মাস আগে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় রূহানের। তবে এর আগে থেকেই গত দু’মাস যাবত পূর্ব রায়েরবাজারের ওই মেসে থাকতে শুরু করেন তিনি। চলচ্চিত্রের বিভিন্ন শুটিংয়ের কারণে দেশের বিভিন্ন জায়গায় তার আসা-যাওয়া ছিল। যখন ঢাকায় ফিরতেন তখন ওই মেসে গিয়ে থাকতেন। তাঁর রুমমেট বুধবার রাত ১১টার দিকে মেসে ফিরে দেখেন ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রূহান। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়। 

প্রসঙ্গত, মাসুদুল মাহমুদ রূহানের বাড়ি রংপুরে। পড়াশোনা করেছেন সেখানকার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে। প্রযোজনার পাশাপাশি পরিচালনাতেও যুক্ত ছিলেন তিনি। বানিয়েছেন ‘উস্কানি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে। লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে গতকাল দিবাগত রাতে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া...
ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে...
ভারতের প্রখ্যাত বাউল সাধক ও শিল্পী কানাই দাস আর নেই। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুর বিষয়টি...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর