ঈদ আয়োজন

কী আছে ওটিটিতে

আপডেট : ১৮ জুন ২০২৪, ০৩:০৬ পিএম

কোরবানির ঈদকে ঘিরেও ওটিটি প্ল্যাটফর্মগুলোতে থাকছে বেশ কিছু সিরিজ ও ওয়েব ফিল্ম। চাইলে সময় করে দেখে নিতে পারেন অনুষ্ঠানগুলো। থাকছে সে আয়োজনগুলো—

গত ১৩ জুন হইচইতে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ 'গোলাম মামুন'। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। আরও আছেন সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, রাশেদ মামুন, সুষমা সরকারসহ অনেকেই।

রহস্যে ঘেরা গোলাম মামুন সিরিজে দেখা যাবে, অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন নিজেই অপরাধী! নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াচ্ছে মামুন। সত্যি কী পুলিশ কর্মকর্তা গোলাম মামুন নিজেই অপরাধী? এমন প্রশ্নের উত্তর মিলবে সিরিজটিতে।

শহরের ব্যাটারি গলির গল্প নিয়ে ‘ফিমেল’ নাটকের তিন কিস্তি বানিয়েছেন কাজল আরেফিন অমি। সব কয়টি কিস্তিই ইউটিউবে দারুণ দর্শক সাড়া পেয়েছে। দর্শকের আগ্রহ থেকে এবার চতুর্থ কিস্তি ফিমেল ৪ নিয়ে আসছেন এই পরিচালক। সিরিজটি এবার বঙ্গতে দেখা যাবে ওয়েব ফিল্ম হিসেবে। ‘ফিমেল’ সিক্যুয়েলে নির্দিষ্ট শিল্পীরা অভিনয় করলেও প্রতিটি সিরিজে নতুন একজনকে অভিনয় করতে দেখা যায়। এবার ফিমেল ৪-এ দেখা যাবে ইরেশ যাকেরকে। ফিমেল ৪-এ আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, শরাফ আহমেদ জীবন, পাভেল, বাচ্চু, শিমুল, শিবলু, ফারিন খান।

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ১৫ জুন মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ 'বাজি'। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ওটিটিতে যাত্রা শুরু হবে তাহসানের। আরিফুর রহমান পরিচালিত এই ওয়েব  সিরিজে আরও অভিনয় করেছেন- মিথিলা, মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে। বাজি সিরিজে তাহসান একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন। জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে বাজির গল্প।

এছাড়াও দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে  সঞ্জয় সমদ্দারের ওয়েব ফিল্ম 'পয়জন'।

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি...
রুপালি পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন দুই জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এ দেখা মিলবে তাঁদের। আগামী ২৫ জুন...
ভালোবাসা দিবসে নিজের জীবনের বিশেষ মানুষকে সামনে আনলেন অভিনেতা অপূর্ব। তবে সেই মানুষটি তাঁর ছোট্ট কন্যা আনায়া। ইনস্টাগ্রামে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে স্নেহমাখা মুহূর্তে ধরা...
ফের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান। সুখবরটি আজ দুপুরে সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা নিজেই। ফেসবুকের সেই পোস্টে নবজাতকের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর