ভাদুড়ী মশাই ও তার সঙ্গীরা কি পারবে তাদের প্রিয়জনদের এই বিপদ থেকে রক্ষা করতে?

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম

সাধারণত খলনায়কদের খুঁজে বের করাই থাকে নায়কের কাজ। এরপর হয় দুষ্টের পতন, শুরু হয় শিষ্টের শাসন। কিন্তু যদি ভিলেন নিজেই এসে হিরোর কানে কানে বলে যায়, ‘…আমায় খুঁজছেন?’, তবে বুঝতে হবে সেই ভিলেনের দম আছে। আর এমন শক্তিশালী খলনায়ককে নিয়েই এবার এলো ‘নিকষছায়া’। ৬ পর্বের এই ওয়েব সিরিজটি গত ৩১ অক্টোবর মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই–এ। মূলত গত বছরের নভেম্বরে মুক্তি ‘পর্ণশবরীর শাপ’ নামের ওয়েব সিরিজেরই সিক্যুয়েল এটি। তন্ত্রবিশেষজ্ঞ ভাদুড়ী মশাইকে নিয়েই আবর্তিত হয়েছে পুরো গল্প। এবারের কাহিনি নিয়ে হইচই বলছে, ‘বিখ্যাত তন্ত্রবিশেষজ্ঞ, ভাদুড়ী মশাই এক ভয়ঙ্কর রহস্যের গহ্বরে প্রবেশ করেন যখন আরেক শক্তিশালী তান্ত্রিক ভানু ফিরে আসে মৃতদেহের ক্ষুধায়। সময় আরও সঙ্গিন হলে, ভাদুড়ী মশাই ও তার সঙ্গীরা কি পারবে তাদের প্রিয়জনদের এই বিপদ থেকে রক্ষা করতে?’

আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক করুন।

এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর