হৃদয়ের সিনেমায় ফারিয়া

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম

‘বরবাদ’ ও ‘রাক্ষস’-এর মতো বড় বাজেটের সিনেমা দিয়ে দর্শকমহলে নিজের জায়গা পাকা করা নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার প্রথমবারের মতো হাত দিচ্ছেন ওয়েব কনটেন্টে। তার প্রথম ওয়েব ফিল্মে প্রধান চরিত্রে দেখা যাবে দুই বাংলার আলোচিত মুখ নুসরাত ফারিয়াকে।

ফিল্মটির সম্ভাব্য নাম ঠিক করা হয়েছে ‘লাপাত্তা’, যদিও পরবর্তী সময় নাম বদলে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি নির্মাতা নিজেই। প্রকল্পের বেশিরভাগ প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন বলে জানিয়েছেন হৃদয়, এখন শুধু ক্যামেরা অন হওয়ার অপেক্ষা।

কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হচ্ছে আগস্টের মাঝামাঝি সময়ে। নুসরাত ফারিয়ার সঙ্গে পর্দা ভাগ করবেন নাসির উদ্দিন খান ও শাহরিয়ার নাজিম জয়সহ বেশ কয়েকজন পরিচিত মুখ। বছরের শেষদিকে আইস্ক্রিন প্ল্যাটফর্মে মুক্তির সম্ভাবনা রয়েছে কাজটির।

উল্লেখ্য, শাকিব খানকে নিয়ে বানানো ‘বরবাদ’ দিয়ে চলচ্চিত্র পরিচালনায় নাম লেখান হৃদয়, যা ব্যবসায়িকভাবে বেশ সাড়া ফেলে। এরপর সিয়াম আহমেদকে নিয়ে বানান ‘রাক্ষস’। সম্প্রতি শাকিব খানের সঙ্গে তার আরেকটি নতুন সিনেমার ঘোষণাও এসেছে, যার শুটিং শুরু হবে নভেম্বরের শেষদিকে। এর বাইরে দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার সিনেমা ‘বিদায়’।

মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক লড়াইকে বড় পর্দায় তুলে আনছে সিনেমা 'ঠিকানা বাংলাদেশ'। দীর্ঘদিনের অপেক্ষার পর ছবিটি এবার মুক্তির প্রস্তুতি শুরু করেছে। এরই অংশ হিসেবে...
আমেরিকা-ইসরায়েলের যৌথ হামলায় বিপর্যস্ত ইরান। আর এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তুরস্কের ইস্তাম্বুল থেকে দুবাই...
নায়িকা হওয়ার পর রমজান কীভাবে কাটে—এ প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, ‌‘রোজার মাস আমার কাছে সবসময়ই আলাদা অনুভূতির। রোজার সময় চেষ্টা করি পরিবারকে বেশি সময় দিতে। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ আদায়,...
সংগীতশিল্পী দিলশাদ নাহার কণার পক্ষে দাঁড়িয়ে মার খাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রায় এক যুগ আগে বিদেশে একটি অনুষ্ঠানে এমন ঘটনার মুখোমুখি হন তিনি। সম্প্রতি একটি টেলিভিশন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর