সিসিইউ'তে আফজাল হোসেন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১ এএম

নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন তিনি। ইনডিপেনডেন্ট ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু মাসুম বাশার।

তিনি বললেন, 'আফজালের অবস্থা খুব একটা ভালো বলা যাচ্ছে না। বর্তমানে তিনি সিসিইউতে ভর্তি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে হার্ট অ্যাটাক হয়। পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।' 

জানা গেছে, বেশ ক'দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন আফজাল হোসেন। কিন্তু হঠাৎ করেই এ সমস্যা বাড়তে থাকে।

নির্মাতা শিহাব শাহীন গণমাধ্যমকে বলেন, ''আজ (৫ সেপ্টেম্বর) থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং করার কথা ছিল। কিন্তু আফজাল ভাই কল করে বললেন তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। নিউমোনিয়া সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।''

তিনি আরও বলেন, 'আফজাল ভাই অসুস্থ হয়ে পড়ায় শুটিং বাতিল করা হয়েছে। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু করা যাচ্ছে না।'

প্রসঙ্গত, নিজের জীবনের গল্পে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নির্মাণ করছেন শিহাব শাহীন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চারদিন শুটের পর দেশে ফেরেন নির্মাতা ও তার টিম। তারপর আজ মঙ্গলবার থেকে আবারও ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর