হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আফজাল হোসেন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৮ পিএম

সুস্থ হয়ে উঠছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। গতকাল রোববার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন নির্মাতা শিহাব শাহীন। বললেন, ‘আফজাল ভাই আগের চেয়ে অনেকটাই সুস্থ। এ কারণে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।’

নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। ৪ সেপ্টেম্বর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে আবারও হার্ট অ্যাটাক হয় তাঁর। পরে ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। 

এদিকে, গত মঙ্গলবার থেকে শিহাব শাহীনের পরিচালনায় ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল আফজাল হোসেনের। তাঁর অসুস্থতায় এ শুটিং বাতিল হয়েছে। শিহাব শাহীন বলেন, ‌‘আফজাল ভাইকে ছাড়া আমরা শুটিং শুরু করব, এমনটা ভাবতেই পারি না। তিনি সুস্থ হয়ে উঠলে পরেই শুটিং শুরু হবে।’

প্রসঙ্গত, টেলিভিশন ও চলচ্চিত্রে বেশ জনপ্রিয় হলেও আফজাল হোসেনের অভিনয়জীবনের শুরুটা মঞ্চে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের যুক্ত হন তিনি। সত্তরের দশকের শেষ দিকে টেলিভিশন জগতে প্রবেশ তাঁর। আশির দশকে হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
লোডিং...

এলাকার খবর