মাহফুজকে খুঁজছেন অপি করিম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম

দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরেছেন অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা মাহফুজ আহমেদ। এবার তার অভিষেক হলো ওটিটিতে। আর সেখানে পেলেন পুরনো জুটি অপি করিমকে। সিরিজের নাম ‘অদৃশ্য’।

এদিকে নতুন সিরিজটি নিয়ে প্রকাশিত হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যায়, স্বামীর সন্ধান চাইছেন অপি করিম। সেখানে নিখোঁজ স্বামীকে খোঁজার জন্য সবাইকে পাশে থাকার অনুরোধও করেন তিনি। 

এর গল্পটা এমন—সফল ব্যবসায়ী ও শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা আনিস আহমেদ। আগামী নির্বাচনে গণজাগরণ পার্টি থেকে সে এমপি মনোনয়নপ্রত্যাশী। কিন্তু হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। অফিস থেকে বের হওয়ার পর, তার আর কোনো খবর নেই। রেজওয়ানা কোথাও তার স্বামীর খোঁজ পাচ্ছে না। মহা দুশ্চিন্তায় তার পুরো পরিবার। এটা কোনো ষড়যন্ত্র নাকি কোনো দুর্ঘটনা? কিছুই বুঝে উঠতে পারছে না রেজওয়ানা, সবার সাহায্য চাইছেন তিনি। 

সিরিজটি নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা। তবে এখনই এটি নিয়ে কথা বলতে নারাজ অভিনেত্রী ও নির্মাতা। সিরিজটি চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে  মুক্তি পাবে। 

প্রসঙ্গত, শেষবার মাহফুজ-অপিকে দেখা গেছে সাগর জাহানের ‘নীল গ্রহ’ নাটকে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর