কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন বৃন্দাবন দাস

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেছেন নাট্যকার ও পরিচালক বৃন্দাবন দাস। পড়াবেন নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ে। আজ কর্মস্থলে যোগ দেওয়ার বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন নাট্যকার। 

জানা যায়, বর্তমানে তিনি ময়মনসিংহের ত্রিশালে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অবস্থান করছেন। ক্লাসও নিয়েছেন শিক্ষার্থীদের। নতুন এই অভিজ্ঞতা প্রসঙ্গে বৃন্দাবন বললেন, ‘ভালো লাগছে। সবার সঙ্গে আলাপ-আলোচনা বা যোগাযোগ স্থাপন করতে পারলে তো আনন্দ হয়। আমারও খুব ভালো লাগছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে সেই সুযোগটি করে দিয়েছে।’

স্বামীর এ অর্জনে আবেগাপ্লুত হয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশিও। সমাজমাধ্যমের পাতায় তিনি লিখেছেন, ‘ভদ্রলোক আজ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসাবে যোগদান করল। অনেক কাল পাশে আছি, কিছু চাওয়া নাই তার। মানুষকে সম্মান দেয় নির্বিকার ভাবে, সেটারও বিনিময় চাই না! যখন তার নাটকে হাজার হাজার সিডি বিক্রি হয়, তখন এক শুভাকাঙ্ক্ষী বলেছিল, বৃন্দাবনের বৃহস্পতি এখন তুঙ্গে, নিজে প্রোডাকশন করতে বলো। মাথার ওপর বিরাট লোনের বোঝা নিয়ে আমিও বলেছিলাম সে কথা! বলেছিল, আমি কি তাহলে আর নাট্যকার থাকলাম খুশি, সাথে ব্যবসায়ীটা যুক্ত হবে। বললাম, করছে তো সবাই? বলে, সবাই যা যা পারে আমি তো পারি না!

যেখানে একটু অর্থনৈতিক সুযোগ আছে, শতবার বলেও তাকে একটু উদ্যোগী করা যাবে না! কত মানুষ অর্থলগ্নি করতে চেয়েছে নাটক, সিনেমার জন্য! প্রত্যেককে নেগেটিভটাই আগে বলেছে। এখানে লাভসহ অর্থ ফেরত পাবার অনিশ্চয়তার কথা জানিয়েছে! জীবনের চলার দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে। বাচ্চা প্লে-গ্রুপ থেকে ইউনিভার্সিটি ৪র্থ ইয়ার। একই আছে তার উদ্যোগহীনতা এবং বিলাসিতার প্রতি অনাগ্রহ।'  

আবেগ প্রকাশ করে অভিনেত্রী খুশি আরও বললেন, ‘তোমার এই চাতুরীহীন, নির্মোহ

দুই ছেলে সৌম্য-দিব্য ও স্ত্রী শাহনাজ খুশির সঙ্গে বৃন্দাবন দাস। ছবি: ফেসবুক/শাহনাজ খুশি

উদ্যোগহীনতা, ছেলেদের নিজেকে পরিমাপ করতে শিখিয়েছে। আমরা রোজ সুন্দরের স্বপ্ন দেখবো। পূরণ হবে না, আবার পরেরদিন কিছুটা বিয়োগ করে ভাববো! সেটাও না হলে স্বপ্ন বদলে নেবো, তুমি ভেবো না! তুমি আছো, এর চেয়ে বড় সুন্দর আমাদের কাছে আর কিছু নাই।’

প্রসঙ্গত, বৃন্দাবন দাসের রচনায় সম্প্রতি ‘প্যারালাল’ নামে একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু হয়েছে। পরিচালনা করছেন এজাজ মুন্না। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শহীদুল ইসলাম সাচ্চু, শাহনাজ খুশি, সৌম্য, দিব্যসহ আরও অনেকে। এরইমধ্যে প্রথম লটের শুটিং শেষ হয়েছে। শিগগিরই এটি প্রচারে আসবে টেলিভিশনের পর্দায়।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নব্বই দশক থেকেই স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে বিভিন্ন পর্ব। তবে দর্শকপ্রিয় এই অনুষ্ঠান কখনও কারও ব্যক্তিগত...
অভিনেতা জিয়াউল হক পলাশ এখন দর্শকদের কাছে পরিচিত এক মুখ। ভিন্নধর্মী অভিনয় আর কমেডির মাধ্যমে অল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। তবে পর্দার হাসির আড়ালে লুকিয়ে আছে তার দীর্ঘ সংগ্রামের গল্প।...
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান কিডস টিউটোরিয়াল। শনিবার রাজধানীর সার্কিট হাউজ রোডে স্কুলটির...
আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে টিভি চ্যানেলের পর্দায় রয়েছে বিশেষ অনুষ্ঠান। রবীন্দ্রসংগীত, নাটক ও চলচ্চিত্রের মতো নানা আয়োজন থাকছে ছোটপর্দায়। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর