অচেতন পথচারীকে সিপিআর দিয়ে প্রাণ রক্ষার চেষ্টা ভারতীয় অভিনেতার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৫:১৬ পিএম

ভারতীয় টিভি সিরিজ ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করেছিলেন গুরমিত চৌধুরী। বাস্তব জীবনেও দেবতা হিসেবে হাজির হলেন এই অভিনেতা। 

মুম্বাইয়ের রাস্তায় অচেতন হয়ে পড়ে থাকা এক পথচারীর প্রাণ বাঁচালেন তিনি। কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা সিপিআরে থেরাপির মাধ্যমে শ্বাস স্বাভাবিকের চেষ্টা করেন তিনি।

জানা যায়, ঘটনাটি আন্ধেরির। সেসময় সেখান দিয়েই যাচ্ছিলেন অভিনেতা গুরমিত চৌধুরী। পথচারীকে অসুস্থ হয়ে পড়ে যেতে দেখেই গাড়ি থেকে নেমে আসেন গুরমিত। ফুটপাতের ওপর বসেই তাঁকে দ্রুত সিপিআর দিতে শুরু করেন অভিনেতা। ওই ব্যক্তিকে যাতে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া যায় সেদিকেও নজর ছিল গুরমিতের।

সোশ্যাল মিডিয়ায় হাত ধরে উঠে এসেছে অভিনেতা গুরমিত চৌধুরীর ওই পথচারীকে সাহায্য করার ভিডিও। এতে ক্রমাগত ওই ব্যক্তির হার্ট পাম্প করতে দেখা যায় গুরমিতকে। তাতেও লাভ হয়নি দেখে তড়িঘড়ি ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে ওই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পাঠালেন টেলি অভিনেতা। আর গুরমিতের এমন মানবিকতা দেখেই প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।

প্রসঙ্গত, ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তার শিখরে পৌঁছন গুরমিত চৌধুরী। রিল লাইফের ‘সীতা’ দেবীনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ২০০৬ সালে। এরপর একাধিক সিরিয়াল এবং রিয়ালিটি শোয়েও অংশ নেন গুরমিত।

 

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর