হিমুর ফ্ল্যাট-গাড়ি এতিমখানায় দেওয়া হবে?

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১২:০৯ পিএম

অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু ঘিরে এরইমধ্যে সামনে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য। আটক হয়েছেন তাঁর প্রেমিক জিয়াউদ্দিন রুফি। আবার কেউ কেউ অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলেও ধারণা করছেন। যাই হোক, মৃত্যুর তিন থেকে চার মাস আগে থেকেই হতাশায় ভুগছিলেন হিমু। সর্বশেষ তাঁকে দেখা গেছে এটিএন বাংলার ‘স্বপ্নের রানী’ শিরোনামের এক ধারাবাহিক নাটকে। কাকতালীয়ভাবে হিমুর মৃত্যুর দিনই প্রচারিত হয়েছে নাটকটির শেষ পর্ব। 

জানা যায়, মারা যাওয়ার ১০-১২ দিন আগে হিমু এই ধারাবাহিকের শুটিং সম্পন্ন করেছিলেন। সেখানেই শুটিং সেটে মেকাআপ রুমে সহকর্মীদের বলেছিলেন তাঁর শেষ ইচ্ছের কথা। শুটিং সেটের ওইদিনের ঘটনার বর্ণনা দিয়ে এমনই কিছু কথা বলেছেন তাঁর সহশিল্পী অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ।

তিনি বলেন, ‘‘তিন থেকে চার মাস আগে ‘স্বপ্নের রানী’ শুটিং সেটের মেকআপ রুমে আপু হঠাৎ করেই বলছিল, ‘আচ্ছা আমি যদি মারা যাই বা চলে যাই তাহলে এই যে আমার গাড়ি, ফ্ল্যাটটা এটা কি আমি অনাথ আশ্রমে দিয়ে যেতে পারবো?’ আপুর ওই কথা শুনে আমরা সবাই বিচলিত হয়ে পড়েছিলাম। যে হঠাৎ করে কেন এই কথা বলছে। ওই দিন আমাদের পরিচালক থেকে শুরু করে মেকআপ রুমে অনেকেই ছিল। তারপর আপুকে আমরা জিজ্ঞেস করছিলাম কেন এসব কথা বলছো। তখন আপু বলেছিল, ‘মানুষের তো অনেক কিছু হতে পারে। আমার না আর বাঁচতে ইচ্ছে হচ্ছে না। আমি যদি মরে যাই তাহলে এগুলো অনাথ আশ্রমে দিয়ে যেতে চাই।’ তখন আমরা আপুকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি। যতদিন শুটিং থাকতো আপুকে খুব ব্যস্ত রাখতাম।’’

হিমুর সঙ্গে একাধিক নাটকে কাজ করা এই অভিনেত্রী আরও বলেন, ‘তখন বুঝতে পেরেছিলাম যে, আপু একা থাকতে থাকতে অনেকটা ডিপ্রেসড হয়ে গেছেন। প্রথম প্রথম যখন তাঁর সঙ্গে কাজ করতাম, তখন আপু বিগো অ্যাপসে অনেক ব্যস্ত থাকতেন। কিন্তু শেষ দিনগুলোতে তিনি অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছিলেন। একটু চুপচাপ হয়ে গিয়েছিলেন, কাজে মনোযোগী ছিলেন। আমরা যে চঞ্চল হিমু আপুকে দেখেছি, শেষ সময়ে ওই চঞ্চলতা পাইনি তাঁর মাঝে।’’

আহসান হাবিব নাসিম ও স্বর্ণলতা দেবনাথ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বর্তমানে হিমুর মৃত্যুর ঘটনা গড়িয়েছে আদালতে। আত্মহত্যা প্ররোচনার মামলায় কারাগারে আছেন অভিযুক্ত মোহাম্মদ জিয়াউদ্দিন রুফি। যেহেতু এ ঘটনায় মামলা চলমান, এ ছাড়া হিমুর পরিবারের সদস্যরাও বেঁচে নেই, তাই তাঁর সম্পত্তি (ফ্ল্যাট-গাড়ি) আদালতের নির্দেশেই বণ্টন হবে। এমনটাই জানালেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি বলেন, ‘পুলিশের সঙ্গে এ বিষয়ে আমাদের কথা হয়েছে। যেহেতু হিমুর বাবা-মা কেউ বেঁচে নেই, তাই আদালত থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুলিশ হেফাজতেই থাকবে তাঁর সম্পত্তি। দলিলপত্র চেক করে দেখা হবে কোনো উইল আছে কি না। পরে আদালত যে সিদ্ধান্ত দেবেন সেই মোতাবেকই সব কিছু হবে।’

লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন হুমায়রা হিমু। তখন গ্রামের বাড়িতে কারও সঙ্গে কথা হয়েছিল কি না জানতে চাইলে আহসান হাবিব নাসিম বলেন, ‘হিমুর পরিবার বলতে খালা ও খালাতো ভাই আছেন। গ্রামে তাঁদের সঙ্গে কথা হয়েছে।’ 

প্রসঙ্গত, গত ২ নভেম্বর মারা গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। উত্তরার নিজ বাসা থেকে অচেতন অবস্থায় তাঁকে উত্তরার আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তখন হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিলেন তাঁর প্রেমিক জিয়াউদ্দিন রুফি। পরদিন র‌্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। 

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় মাথা ও কপালে...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর