দুই আসনের মনোনয়ন কিনলেন অভিনেতা সিদ্দিক

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৩:২৯ পিএম

জাতীয় নির্বাচনে অংশ নিতে চান অভিনেতা সিদ্দিকুর রহমান। এ জন্য ঢাকা ১৭ (গুলশান-বনানী-ভাসানটেক) ও টাঙ্গাইল ১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মনোনয়পত্র আওয়ামী লীগ থেকে সংগ্রহ করেছেন।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ'র আওয়ামী লীগের কার্যালয় থেকে তিনি নিজে এসে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় গণমাধ্যমে সিদ্দিক বলেন, ‘আপনারা জানেন, ঢাকা-১৭ উপনির্বাচন ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-১-এ আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন তুলেছিলাম। তবে আমি বলবো—উৎসব থেমে নেই; পাঁচ বছর পরপর এই উৎসব আসে, সেই উৎসবে আমরা চাই সারাদেশের মানুষ যেন তাঁদের মত প্রকাশ করতে পারেন। এবং আমরা একটা শিক্ষা নেব যে অগ্নিসন্ত্রাস বাদ দিয়ে সবাই যেন ভোটের জায়গায় আসেন। এই ভোটের শক্তিতে মানুষ তাঁদের পরবর্তী সরকার নির্ধারণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশের অনেকে মনোনয়ন ফরম কিনছেন, সেই ধারাবাহিকতায় আমিও দুটি আসন থেকে মনোনয়ন প্রত্যাশী।’’

এর আগে সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টায় তৃতীয় দিনের মতো রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। দুই দিনে ২২৮৬টি ফরম বিক্রি হয়েছে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর