বুদ্ধিজীবী দিবসের নাটক ‘এক কাপ ঠাণ্ডা চা’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে বিশেষ নাটক ‘এক কাপ ঠাণ্ডা চা’। মামুনুর রশীদের রচনায় এটি প্রযোজনা করেছেন এল রুমা আক্তার। আগামীকাল ১৪ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে নাটকটি দেখা যাবে বিটিভির পর্দায়। 

নাটকে দেখা যাবে, মফস্বল শহরের উচ্চ ডিগ্রিধারী নন এমন একজন জনপ্রিয় ডাক্তার। স্ত্রী, কন্যা ও এক কম্পাউন্ডারকে নিয়েই তাঁর যাপিত জীবন। তিনি সরকারি চাকরি করলেও গ্রামে ঘুরে-ঘুরে রোগীদের চিকিৎসা দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি অনেক আহত মানুষের চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন। তার এই তৎপরতার সংবাদ পাকসেনারা জানতে পারলেও তিনি আত্মবিশ্বাসে বলিয়ান ছিলেন যে, পাকবাহিনী তাঁকে হত্যা করবে না, কারণ তিনি একজন চিকিৎসক। ভাগ্যের নির্মম পরিহাস ১৪ ডিসেম্বর দেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে তখন পাকসেনা ও তাদের দোসররা তাঁকে ধরে নিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেনি। 

নাটকটির মুখ্য চরিত্রে রয়েছেন মামুনুর রশীদ। ছবি: বিটিভির সৌজন্যে

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ডলি জহুর, শারমিন জোহা শশী, সাহারান, শুভাশিষ ভৌমিক, সাঈদ সুমন, আরিফ হোসেন, সুজাত শিমুল ও আপেল আহমেদ। 

এছাড়াও বুদ্ধিজীবী দিবসে প্রচারিত হবে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ নিয়ে অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, আলোচনানুষ্ঠান ‘বুদ্ধিজীবী হত্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়’।

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
লোডিং...

এলাকার খবর