সেই নির্জনাকেই বিয়ে করলেন জোভান

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৩:০২ পিএম

নির্জনা; তিনি মিডিয়ার কেউ নন। কিন্তু মিডিয়ার দু’একজন জানত তাঁর নাম। কারণটা ফারহান আহমেদ জোভান। 

আর তাকেই গতকাল (১২ জানুয়ারি) বিয়ে করেছেন ছোট পর্দার এ অভিনেতা। বেশ কয়েকবার এ শিল্পীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও জোভান ছিলেন অনেকটাই নিশ্চুপ। আজ (১৩ জানুয়ারি) তাঁর ফোনটি রিসিভ করেন তাঁর এক ছোট ভাই। তিনি জানান, জোভান ঘুমাচ্ছেন। আগামী দুই দিনের মধ্যে স্ত্রীকে সবার সামনে পরিচয় করিয়ে দেবেন।

এদিকে জানা যায়, জোভানের স্ত্রীর পুরো নাম সাজিন আহমেদ নির্জনা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করার সময়ই তাঁদের সম্পর্কের বিষয়টি কাছের কয়েকজন জানতেন। 

জোভানের কাছের একজন পরিচালক জানান, জোভানের স্ত্রীর থাকেন পুরান ঢাকায়। বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। প্রেমের সম্পর্কের পরিণতি হিসেবে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, গতকাল রাত ৯টার দিকে তিনি একটি সাদাকালো ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যম ফেসবুকে। ক্যাপশনে আজকের তারিখ যুক্ত করে লিখেছেন ‘...অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’ 

এরপর এই অভিনেতা কিছুটা সময় চেয়েছেন নিজের বিবাহিত জীবন প্রসঙ্গে কথা বলার জন্য।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর