অবশ্যই কাজটির সঙ্গে গুরুতর অন্যায় হয়েছে: সালাউদ্দিন লাভলু

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৫:৫৯ পিএম

নির্মাতা সালাউদ্দিন লাভলুর পরিচালনায় নির্মিত প্রশংসিত নাটক ‘অতিথি’। দীর্ঘদিন আগে নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচার হয়। পরবর্তীতে ২০২০ সালে এটি চ্যানেলটির ইউটিউবে উন্মুক্ত হয়। এখন পর্যন্ত নাটকটির ভিউ হয়েছে ৪.৪ মিলিয়ন। তবে অবাকের বিষয় হলো—এই নাটকের নাম-ঠিকানা পাল্টে গেছে! ‘স্বামী নাই’ নাম দিয়ে এটি হিরোইন ড্রামা নামের একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে এই বিষয়টি অবতারণা করেছেন নাটকটির অভিনেতা রওনক হাসান।    

পাশাপাশি দুটি চ্যানেলের স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘অতিথি নামে সালাউদ্দিন লাভলু ভাইয়ের একটি নাটক করেছিলাম। সেটা ইউটিউবে তিন বছরে চার মিলিয়ন প্লাস ভিউ হয়। কয়েকমাস আগে অন্য একটি চ্যানেল থেকে একই নাটক ‌‘স্বামী নাই’ নামে আপলোড হয়। সেই নাটক মাত্র এই কদিনে এক কোটি প্লাস ভিউ! ভাবা যায়! এভাবে বিশেষ ইঙ্গিতপূর্ণ নামের প্রতিই ইউটিউবের অধিকাংশ ভোক্তার আগ্রহ! আমি বা আমরা না চাইলেও এই প্রবাহে পড়ে যাচ্ছি! করলাম নাটক ‘অতিথি’ হয়ে গেলাম ‘স্বামী নাই’-এর অভিনেতা!’’

পাইরেসির কবলে নাটকটি। ছবি: ইউটিউব থেকে স্ক্রিনশট

রওনক হাসানের এই পোস্ট শেয়ার করেছেন নাটকটির কেন্দ্রীয় চরিত্রে থাকা অভিনেত্রী মৌসুমী হামিদ। অনেকটা মজার ছলে তিনি লিখেছেন, ‘বাহ আমার স্বামী নাই অথচ আমিই জানি না!’

মূল অভিনেতা-অভিনেত্রীর এই স্ট্যাটাসের পরই টেলিভিশন নাট্যাঙ্গন সরগরম। কারণ, এমন আরও শতশত নাটক একইভাবে পাইরেসির শিকার হচ্ছে প্রতিদিন। আবার এই ঘটনা এ-ও প্রমাণ করে যে, নাম দেখেই সস্তা কনটেন্টের দিকে ঝুঁকে পড়ছেন এক শ্রেণির দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন নাটক সংশ্লিষ্ট গ্রুপেও চলছে এ নিয়ে সমালোচনা। নাটকের প্রকৃত শিল্পীরা এই পরিস্থিতির কাছে যেন নিরুপায় হয়ে গেছেন। পাইরেসির বিরুদ্ধে কথা বললেও সকল উদ্যোগ যেন ভেস্তে যাচ্ছে!

‘অতিথি’ হয়ে গেল ‘স্বামী নাই’—এই বিষয়টি লক্ষ্য করেছেন কি-না জানতে চাইলে সালাউদ্দিন লাভলু বলেন, ‌‘নাটকটি যে চ্যানেলে প্রচার হয়েছিল, এটা যদি তাঁদের ইউটিউব চ্যানেলে যেত তাহলে ঠিক ছিল। একে অন্যদের নাটক নিজেদের চ্যানেলে আপলোড করে দেওয়া, তার ওপর নামও পরিবর্তন করে ফেললো। এটা অবশ্যই গুরুতর অন্যায়। নাটকের নামটি আমি গল্পের একটি বিশেষ তাৎপর্যকে ভেবে রেখেছি। এর সঙ্গে স্বামী নাই এটা কেমন নাম? তারা ভিউয়ের জন্য উদ্ভট নাম রেখেছে এবং মানুষজনও সেটা মূল চ্যানেলের চেয়ে বেশি দেখছেন। আমাদের দেশে যদি কপিরাইট আইন শক্তিশালী থাকত, তাহলে এমনটা ঘটত না। এখন এটিএন বাংলা যদি ব্যবস্থা নেয়, তবে সেটি বন্ধ করে দেওয়া সম্ভব।’

সালাউদ্দিন লাভলু। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সাম্প্রতিক সময়ে ইউটিউব স্ক্রল করলেই দেখা মেলে উদ্ভট নামের বিচিত্র সব নাটক। অনেক পরিচালক ভিউ পেতে এ ধরনের সস্তা কনটেন্ট বানাচ্ছে। এ বিষয়েও কথা বলেছেন সালাউদ্দিন লাভলু। ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি বললেন, ‘ইদানীং আমাদের নাট্যাঙ্গনের অনেকেও উদ্ভট নামকরণ করে নাটক তৈরি করছে। হরহামেশাই এমনটা দেখা যাচ্ছে। যা তাদের অশৈল্পিক ও হীনমন্যতার প্রতিফলন। আসলে শিল্পের ক্ষেত্রে কাউকে সেভাবে নির্দেশনা দেওয়ার কিছু নেই। তবে যাঁরা নাটক-সিনেমায় কাজ করছেন তাঁদের অবশ্যই শিল্পবোধ, দায়িত্ব-জ্ঞান সম্পন্ন থাকাটা জরুরি।’

সবশেষে দর্শকদের এই ধরনের হীনরুচির কাজ না দেখার আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন লাভলু। এ ছাড়া অভিনেতা-অভিনেত্রীরাও মানসম্পন্ন কাজ করতে আরও সচেতন থাকার প্রত্যাশা করেন তিনি।

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই নাটকে আরও অভিনয়...
বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর