হাসপাতালে জাহিদ হাসান

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩৮ পিএম

হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা-প্রযোজক জাহিদ হাসান। রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে তাঁকে চলতি সপ্তাহে ভর্তি করা হয়। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানায়, অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাঁকে আনা হয়েছিল। তিনি প্রতিষ্ঠানের সি ব্লকের একটি কেবিনে ভর্তি আছেন। এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে।

এদিকে জানা যায়, শীতের কারণে এ অভিনেতা বেশ বেকায়দায় পড়েছিলেন। এতে তাঁর অ্যাজমার সমস্যা বেড়ে যায়। শুরু হয় শ্বাসকষ্ট। এর পরপরই তাঁকে সেখানে আনা হয়।

হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তাঁর স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান।

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ এখনও মিডিয়ায় সরব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও বেশ ব্যস্ত তিনি। বিগত কয়েক বছরে ঈদের টিভি আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকত এ তারকার নাটক।

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই নাটকে আরও অভিনয়...
বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর