নাটকে ইলিয়াস কাঞ্চন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৬ পিএম

নিজের সংগঠন ও চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে বেশ ব্যস্ত সময় কাটান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তাই কালেভদ্রে পর্দায় দেখা মেলে এ শিল্পীর।

এবার সুজাত শিমুলের রচনায় শুভ্র আহমেদের নির্দেশনায় ও মাহফুজার রহমানের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন।
নাটকের নাম ‘রূপান্তর’। ৩ ফেব্রুয়ারি, শনিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে এটি।  

এতে আরো অভিনয় করেছেন মামুনুর রশিদ, আহসান হাবীব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নুপুর, শামা ফারজানা, উত্তম অধিকারী, আহমেদ ও তাপস সরকার। 
 
রূপান্তর নাটকের দৃশ্য। ছবি: বিটিভিনাটকের গল্পে দেখা যাবে- কামরান আহমেদ একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। দুই ছেলে, এক মেয়ে, বড় ছেলের বউ রেহানা ও নাতনী অরিনকে নিয়ে তার সংসার। পরিবারের সবার ওপর তার ভীষণ আক্ষেপ। কারণ কারোর মধ্যে কোনো শৃঙ্খলা নেই। তিনি সব সময় ভাবতেন পরিবারের সবাইকে যদি শৃঙ্খলায় নিয়ে আসতে পারতেন! কিন্তু তা কী করে সম্ভব! সবাই তো এখন অনেক বড় হয়ে গেছে। একদিন সকালে তিনি ঘুম থেকে জেগে উঠে নিজেকে দেখতে পান একজন শক্তিমান মানুষের বেশে, শাসকের বেশে অর্থাৎ ম্যাটামরফোসিসে আক্রান্ত হলেন কামরান সাহেব। হাতে লাঠি নিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করলেন।

সৈন্যদের মত সিঙ্গেল লাইনে দাঁড় করালেন সবাইকে। নানা রকম কমান্ড করতে লাগলেন। তাদের বাবার এই আচরণে পরিবারের সবাই বেশ চিন্তিত! কিন্তু টনিকের মতো কয়েকদিনের মধ্যে পরিবারের সকলেই চলে আসে শৃঙ্খলার বৃত্তে। একদিন সকালে তাদের বাবা ঘুম থেকে উঠার আগেই সবাই প্যারেডে হাজির। সবার ইচ্ছে তারা বাবাকে সারপ্রাইজ দেবে। কিন্তু তাদের বাবার এসব ঘটনার কিছুই মনে নেই। তিনি আবার স্বাভাবিক মানুষ হয়ে গেছেন। 

 

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর