প্রভার ‘ভিআইপি জামাই’

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০২:৩০ পিএম

গল্পটা এমন—মোল্লা বাড়ির বড় মেয়ে সামিয়া অনেক ছোট বয়সেই তার মাকে হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তার পাগলামি আরো বেড়ে যায় যখন তার বাবা দ্বিতীয় বিয়ে করে।মানসিক আঘাত ও সৎ মায়ের যন্ত্রণায় সামিয়ার পাগলামি আরো বাড়তে থাকে।

মেয়ের পাগলামি সারাতে ভালো ডাক্তার না দেখিয়ে গ্রামের লোকের পরামর্শে ওঝা-কবিরাজ দেখানো হয়। তাতেও কাজ না হওয়ায় মেয়েকে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে দেওয়া হয় দুবাই প্রবাসী সামাদের সাথে। কিন্তু জামাই জানতো না যে তার বৌ একজন পাগল। কিছুদিন পরে সামাদ দেশে ফিরে সরাসরি শ্বশুরবাড়িতে এসে ওঠে; বৌ'কে সাথে নিয়ে বাড়িতে যাবে বলে। এদিকে সামিয়ার বাবা মোল্লা সাহেব বরকে ভোলানোর জন্য ভিআইপি জামাইয়ের মর্যাদা দিয়ে ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্ট, বিশাল সাজ আর রাজকীয় খাবার-দাবার এর আয়োজন করে; যেন জামাই সামিয়ার পাগলামির দিকে নজর না দেয়। কিন্তু বৌয়ের উল্টা-পাল্টা আচরণে সামাদ ঠিকই সন্দেহ করে এবং এক সময় আসল ঘটনা জেনে ফেলে। সিদ্ধান্ত নেয় ভিন্ন কিছুর।

প্রভা ও আলভির সঙ্গে পরিচালক। ছবি পরিচালকের সৌজন্যেঠিক এমন গল্পের নাটকটির নাম ‘ভিআইপি’ জামাই। যেখানে সামিয়া হয়েছেন সাদিয়া জাহান প্রভা ও জামাই সামাদ হলেন যাহের আলভী। নাটকটি রচনা করেছেন মিজানুর রহমান, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাজ্জাক রাজ।

তিনি বলেন, ‘নাটকটি একবারে ঈদে আয়োজনের আগ দিয়ে প্রচার হবে। এটা দেখে দর্শকরা মুগ্ধ হবেন আশা করি। অভিনয়ে শিল্পীরা আসলে দুর্দান্ত করেছেন। সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। আশা করি, দর্শকরাও ভালো অনুভব করবেন।’

নাটকটি প্রযোজনা করেছেন সঞ্জিত সরকার। এতে আরো অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, অঞ্জুমান আরা শিরিন, এস আই শহীদ, ইমরান হোসেন আযান, ইমরান হাসো, আনিকা আফসিন সুমাইয়া, মাসুদ রানা, আঞ্জুমান্দ হাকিম মৌমিতা, সুমন হোসেন প্রমুখ। 

আজ (৫ এপ্রিল) রাত ০৮টা ৩০ মিনিটে নাটকটি আরটিভিতে দেখানো হবে।

এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
রাজধানীয় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে...
লোকজ ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, পুরাকীর্তি, অনন্য পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব বৈচিত্র্যময় গৌরবগাথাকে দর্শকের সামনে তুলে ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের...
রবীন্দ্রনাথ-ওকাম্পোর সাক্ষাতের শতবর্ষ
আর্জেন্টিনার ছোট্ট শহর সান ইসিদ্রো। বাড়ির নাম ‘মিরালরিও ভিলা’। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাটালেন দু’মাস। ব্যালকনির চৌকীতে বসে তিনি নদী দেখতেন। নদীর নাম ‘রিও ডেলা প্লাটা’। দক্ষিণ গোলার্ধের...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর