প্রথমবারের মতো বাংলাদেশের নাটকে অনুপম রায়

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৮:০৮ পিএম

ওপার বাংলার সংগীতশিল্পী অনুপম রায়; এপারের মানুষের কাছেও ভীষণ প্রিয়। বাংলাদেশে অনেকবারই এসেছেন গানের সূত্রে। আর এবার এদেশের নাটকে যুক্ত হলেন একই কারণে। ঈদের নাটক ‘আদরে থেকো’তে গেয়েছেন তিনি। ইশতিয়াক আহমেদের পাণ্ডুলিপিতে এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ।

অভিনয়ের পাশাপাশি নাটকটি প্রযোজনা করেছেন অভিনেতা নিলয় আলমগীর।

পরিচালক মোহন আহমেদ বললেন, ‘শুটিংয়ে যাওয়ার সময় গাড়িতে আমি অনুপম রায়ের গান শুনি। আমি মোটামুটি অনুপম রায়ের বড় ভক্ত। তার সব গান আমার শোনা। কথায় কথায় বললাম অনুপম রায়ের মতো গান। তখন প্রযোজক-অভিনেতা নিলয় ভাই বললেন, অনুপমকে দিয়েই গান করানো যায় কিনা। বললেন, ‘চেষ্টা করে দেখুন। যদি অপশন থাকে তাহলে করে ফেলি’। এভাবেই অনুপমের যুক্ততা।’’

গানটির শিরোনামও ‘আদরে থেকো’। কথা লিখেছেন কলকাতার প্রিতম। সুর করেছেন অমিত চ্যাটার্জি।

মোহন ও অনুপম। ছবি নির্মাতার সৌজন্যেরেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার জন্য গান গেয়েছিলেন অনুপম। সেসময় এই সিনেমার সহকারী পরিচালক ছিলেন মোহন। অনুপমের সেই ‘চোরাবালি’ গান শুনেই অনুপমের ভক্ত হন এই নির্মাতা। 

নাটকের আরো যারা অভিনয় করেছেন তারা হলেন- জান্নাতুল সুমাইয়া হিমি, শতাব্দী ওয়াদুদ, জিন্নাত ফারজানা চাঁদনী, জাবেদ গাজী, মুন্তাহা এমেলিয়া, জাকির হোসেন রাসেল প্রমুখ।

নাটকটি ‘নাফ এন্টারটেইনমেন্ট’ চ্যানেলে মুক্তি পাবে। 

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই নাটকে আরও অভিনয়...
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় দর্শকদের আনন্দ দিতে প্রচারে এল ধারাবাহিক নাটক ‌‌‘ব্রাজেন্টিনা ক্লাব’। যেখানে প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। পর্দায় তাঁর...
বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর