চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়।
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্বায়ত্তশাসন নিশ্চিত জামিল আহমেদকে পুনপর্বহালের দাবি
বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্বায়ত্তশাসন নিশ্চিতের পাশাপাশি মহাপরিচালক পদে সৈয়দ জামিল আহমেদকে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে ‘বিক্ষুব্ধ শিক্ষার্থী-শিল্পী-নাগরিক সমাজ’ নামের একটি প্লাটফর্ম। রোববার বিকেলে সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালার সামনে ‘গণ অভ্যুথানের গণ আকাঙ্ক্ষা, আমলাতন্ত্রের সাথে আপস না’ শিরোনামে এই মানববন্ধন হয়। রিয়াসাত সালেকিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাঈম ,আলোকচিত্রী ও নাট্যকর্মী মারিয়াম রুপা,অধিকারকর্মী মহিউদ্দিন রনি ,ইব্রাহিম এলিন, অনিরুদ্ধ অনু, বাদশাসহ অনেকে।
আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক করুন।