জুলাই বিপ্লবের চেতনায় মঞ্চে দুই নাটক

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৩:২৬ পিএম

জুলাই বিপ্লবের চেতনাকে উপজীব্য করে আজ শুক্রবার মঞ্চস্থ হতে যাচ্ছে দুটি নাটক—‘আর কত দিন’ এবং ‘অগ্নিশ্রাবণ’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
নাটক দুটি হলো ‘আর কত দিন’ ও ‘অগ্নিশ্রাবণ’।

জাতীয় নাট্যশালায় ‘আর কত দিন’
সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে কথাসাহিত্যিক জহির রায়হান-এর উপন্যাস অবলম্বনে তৈরি আর কত দিন। নাটকটির নির্দেশনা দিয়েছেন খন্দকার রাকিবুল হক। এটি ‘অন্তর্যাত্রা’র নতুন প্রযোজনা।

নির্দেশকের ভাষায়, ‘আর কত দিন একটি অভিব্যক্তিবাদী রচনা। উপন্যাসের মননে রয়েছে বাংলাদেশে ঘটে যাওয়া বিপ্লব ও তার পরবর্তী সময়ের চিত্র, সংকট ও প্রশ্ন। মঞ্চে থিয়েট্রিক্যালিজম ধারার প্রয়োগ এবং পোশাকে কন্সট্রাকটিভইজমের আভাস রয়েছে।’

মঞ্চ পরিকল্পনায় রয়েছেন রাসেল ইসলাম, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, পোশাক পরিকল্পনায় শাহীনূর আক্তার প্রীতি এবং সঙ্গীত পরিকল্পনায় অর্ণব মল্লিক। পোস্টার ও স্যুভেনির ডিজাইন করেছে থিয়েটার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘আজকের নাটক’।

অভিনয়ে আছেন শাহজাদা সম্রাট চৌধুরী, সৌমিক বাগচী, সাজ্জাদুল ইসলাম শুভ, উম্মিতা চৌধুরী, ইশতিয়াক আহমেদ, ঐন্দ্রিলা মজুমদার অর্ণা, সপ্তর্ষী বিশ্বাস, প্রজ্ঞা প্রতীতি, মুনতাহানা ফিজা, মুস্তাফিজ তোফা, মুক্তাদিরুল ইসলাম সিফাত, শাফায়েত জামিল লিজান, দেবাদ্রিতা সরকার অহনা, মিথিলা তাসফিয়া, স্নেহা বান্টা, আতিকুজ্জামান শিবলু ও অথৈ সরকার আঁচল।

এক্সপেরিমেন্টাল থিয়েটারে ‘অগ্নিশ্রাবণ’
একই সময়ে একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে ভৈরবী গীতরঙ্গ দলের নাটক ‘অগ্নিশ্রাবণ’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন ইলিয়াস নবী ফয়সাল।

অগ্নিশ্রাবণ এক সময়নির্ভর প্রতীকধর্মী নাটক। কাব্যনির্ভর সংলাপ, প্রতীকী ভাষা ও চিত্রকল্পের সংমিশ্রণে নাটকটি তুলে ধরবে সময়ের সাথে মানুষের অস্তিত্ব সংকট এবং আত্মজাগরণের এক অন্তর্গত যাত্রা।

 এ নাটকে অভিনয় করছেন অর্পিতা, অপরাজিতা, অতনু, আয়রা, বিপ্লব, ধ্রুব, দীপ্ত, ফাহমিদা, ইকরা, রাজিব, লাবণ্য, নন্দিতা, পারমিতা, প্রীতম, নদী, লামিয়া, সিফাত, সোহা, অংকন, স্বপ্নীল, তোমো, প্রত্যাশারম্য, অর্থী, নোবেল, রিয়া ও পার্থ।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নব্বই দশক থেকেই স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে বিভিন্ন পর্ব। তবে দর্শকপ্রিয় এই অনুষ্ঠান কখনও কারও ব্যক্তিগত...
অভিনেতা জিয়াউল হক পলাশ এখন দর্শকদের কাছে পরিচিত এক মুখ। ভিন্নধর্মী অভিনয় আর কমেডির মাধ্যমে অল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। তবে পর্দার হাসির আড়ালে লুকিয়ে আছে তার দীর্ঘ সংগ্রামের গল্প।...
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান কিডস টিউটোরিয়াল। শনিবার রাজধানীর সার্কিট হাউজ রোডে স্কুলটির...
আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে টিভি চ্যানেলের পর্দায় রয়েছে বিশেষ অনুষ্ঠান। রবীন্দ্রসংগীত, নাটক ও চলচ্চিত্রের মতো নানা আয়োজন থাকছে ছোটপর্দায়। 
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর