বিটিভিতে মাসজুড়ে ‘৩৬ জুলাই’

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৪:৪৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী নানা আয়োজনে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান পালিত হবে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়ও এ উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি জানায়, ১ জুলাই থেকে প্রচার হবে ৩৬ পর্বের দিনভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘৩৬ জুলাই’। ২০২৪ সালে জুলাই থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এ অনুষ্ঠান। প্রযোজনা করেছেন খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান খান, ইয়াসির আরাফাত ও ইকবাল হোসেন। 

অনুষ্ঠানটি বিটিভির পর্দায় প্রচার হবে প্রতিদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

এ ছাড়াও জুলাই মাসজুড়ে রাষ্ট্রীয় টিভি চ্যানেলটির পর্দায় থাকছে জুলাই গণঅভ্যুত্থানের উপর আরও কয়েকটি বিশেষ অনুষ্ঠান। এরমধ্যে রয়েছে আলোচনা অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, একক সংগীতানুষ্ঠান, সরাসরি গানের অনুষ্ঠান ‘তারুণ্যের জয়গান’ এবং বিশেষ থিম সংসহ বেশ কয়েকটি অনুষ্ঠান।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর