অপূর্ব-কেয়ার ‘ভালোবাসা প্রমাণিত’

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০২:৪১ পিএম

ভালোবাসা ও রহস্যনির্ভর গল্পে নির্মিত নাটক ‘ভালোবাসা প্রমাণিত’। পরিচালনা করেছেন সোহেল আরমান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও কেয়া পায়েল। 

গল্পে দেখা যাবে, কেয়াকে বাসায় রেখে কয়েকদিনের জন্য তার বাবা-মা ঢাকার বাইরে যায়। একা যেন থাকতে না হয় সেজন্য তার এক ফুফুকে বাসায় রাখা হয়। সন্ধ্যায় তাকে পড়াতে আসেন গৃহশিক্ষক আশরাফ। খুব সহজ-সরল এবং সৎ ছেলে হিসেবে আশরাফকে পছন্দ করেন কেয়ার বাবা-মা। বাসায় ঢুকেই আশরাফ আঁতকে ওঠে। কেয়াকে ঘিরে আছে কয়েকজন ডাকাত! তাদের হাতে পিস্তলসহ নানা রকম অস্ত্র। 

আশরাফ ভয় পেয়ে পালাতে চাইলে তাকে আটকে দেয় ডাকাতরা। পুলিশের তাড়া খেয়ে তারা এখানে এসেছে, যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না হয় ততক্ষণ তারা যাবে না বলে জানায়। 

ডাকাতরা আশরাফকেও এখান থেকে যেতে দিবে না। ভীতু আশরাফকে নিয়ে নানা মজার ঘটনা ঘটায় ডাকাতরা। একপর্যায়ে কেয়া আশরাফকে বলে ডাকাতরা মেরে ফেলার আগে একটা সত্য কথা বলে যেতে, সেটা হলো সে জানে আশরাফ তাকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না। আশরাফ তা অস্বীকার করে, কেয়া তাকে ছাড়ে না। ডাকাতের কাছ থেকে পিস্তল নিয়ে নিজের মাথায় ঠেকিয়ে বলে আশরাফ যদি সত্যি কথা না বলে তাহলে সে নিজেকে গুলি করবে! 

শেষ পর্যন্ত আশরাফ স্বীকার করে যে, সত্যি সত্যি সে কেয়াকে ভালোবাসে। তার কথা শুনে ডাকাতরা অস্ত্র ফেলে একসাথে সবাই হাত তালি দেয়। আসলে পুরোটা ছিল কেয়ার সাজানো নাটক! আশরাফের কাছ থেকে ভালোবাসার কথা শোনার জন্য এ কাণ্ড করেছে সে। 

নাটকটি বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, আর গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে নির্মিত হয়েছে ‘বকুলপুর সিজন ৩’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর