আফজাল হোসেনের জন্মদিনে তারার মেলা

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম

জীবনকে উপভোগ করার সহজাত এক ক্ষমতা রয়েছে তাঁর ভেতর। কখনো রঙে, কখনো কবিতায়, কখনো অভিনয়ে—নানান শিল্পমাধ্যমে নিজেকে ছড়িয়ে দিয়ে জীবনকে ছুঁয়ে দেখেন আফজাল হোসেন। সেই বহুমাত্রিক জীবনের ৭১ বছরে পা রাখলেন তিনি।

এই বিশেষ উপলক্ষে চ্যানেল আই তার নিয়মিত আয়োজন ‘তারকাকথন’-কে পরিণত করেছে এক ব্যতিক্রমধর্মী জন্মোৎসবে। ১৯ জুলাই দুপুরে চ্যানেল আই স্টুডিওতে দেশের এই গুণীজনকে ঘিরে সাজে আনন্দঘন এক পরিবেশ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন নাট্যব্যক্তিত্ব ত্রপা মজুমদার।

আফজাল হোসেনকে ঘিরে আয়োজিত এই আয়োজনে অংশ নেন তাঁর পরিবারের সদস্যসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিরা—আবুল হায়াত, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী ও মডেল নোবেল। অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে তাঁকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত। এরপর কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয় জন্মদিনের আনুষ্ঠানিকতা।

এই আনন্দঘন মুহূর্তে অতিথিরা স্মৃতিচারণায় জানান তাঁদের মুগ্ধতা। আফসানা মিমি বলেন, ‘আফজাল ভাই আমাদের কাছে ছিলেন হিরো। তাঁর সৌন্দর্যবোধ, নিষ্ঠা আর নির্মাণশৈলী আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।’

ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত হন আফজাল হোসেনের দীর্ঘদিনের বন্ধু অভিনেত্রী ও মডেল শম্পা রেজা। তিনি বলেন, ‘আমাদের বন্ধুত্বে কখনো কৃত্রিমতা ছিল না। আফজাল সব সময় ছিলেন একজন গম্ভীর, চিন্তাশীল, অথচ প্রাণবন্ত বন্ধু।’

সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিল তারকাদের শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা। ছবি ও বার্তায় মুখর ছিল বিনোদন অঙ্গন।

১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন আফজাল হোসেন। অভিনয়ে হাতেখড়ি ৭০-এর দশকে মঞ্চনাটকের মাধ্যমে। আশির দশকে টেলিভিশন নাটকে তাঁর আত্মপ্রকাশ ঘটে এবং অল্প সময়েই তিনি হয়ে ওঠেন ঘরোয়া দর্শকের প্রিয় মুখ। সুবর্ণা মুস্তাফার সঙ্গে গড়া তাঁর জুটি সেই সময়ের অন্যতম জনপ্রিয় রসায়ন হয়ে ওঠে।

টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও রেখেছেন উজ্জ্বল উপস্থিতি—‘দুই জীবন’, ‘নতুন বউ’, ‘পালাবি কোথায়’-এর মতো ছবিতে। পাশাপাশি বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও তিনি প্রতিষ্ঠিত। তাঁর নির্মিত অনেক বিজ্ঞাপন আজও শিল্পশ্রেণির উদাহরণ হিসেবে বিবেচিত।

সাহিত্যচর্চাতেও সক্রিয় আফজাল হোসেন। কবিতার বই, চিত্রকর্ম, নাট্যনির্মাণ—সবখানেই আছে তাঁর সৃজনী ছোঁয়া। ২০২২ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর