রবীন্দ্রপ্রয়াণ দিবসে বিটিভিতে যা থাকছে

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:১৩ পিএম

বিশ্বকবির প্রয়াণ দিবস ২২ শ্রাবণ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজন করেছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। নাটক, সংগীত, নৃত্য, কবিতা ও শিশুতোষ আয়োজনে সাজানো হয়েছে এই অনুষ্ঠানসূচি।

নাটক ও আলেখ্যানুষ্ঠান
রাত ৯টায় প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত নাটক ‘দুর্বুদ্ধি’। নাট্যরূপ দিয়েছেন শাহজামান মিয়া, পরিচালনায় এল রুমা আকতার।

এই নাটকের কাহিনি এগিয়েছে এক গ্রাম্য ডাক্তারকে ঘিরে, যিনি স্বার্থসিদ্ধির জন্য ধনীর মেয়েকে ভুল বুঝিয়ে নিজের ছেলের সঙ্গে বিয়ে দিতে চান। এতে প্রতিফলিত হয়েছে মানুষের স্বার্থপরতা, মিথ্যাচার ও কপটতা। অভিনয়ে আছেন শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, রিনা রহমান, ইমরান হাসো, সোলায়মান খোকা, শিরিনা বিথী, তরিকুজ্জামান তপন, আখতার হোসেন, আরজুমান আরা বকুলসহ আরও অনেকে।

এরপর রাত ১০টায় প্রচার হবে আলেখ্যানুষ্ঠান ‘সৃজনে স্মৃতিতে রবীন্দ্রনাথ’। রবীন্দ্রনাথের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে নির্মিত এ অনুষ্ঠান সাজানো হয়েছে গান, কবিতা, পত্রপাঠ ও নৃত্যনাট্যে। উপস্থাপনায় তানজিন তমা।

সংগীত ও কবিতা পাঠ
দিবসটি উপলক্ষে দুপুর ১টা ১০ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান। রাত ১১টা ৫ মিনিটে রয়েছে দ্বৈত সংগীতের পরিবেশনা, যেখানে থাকছে রবীন্দ্রসংগীতের বাছাই করা পরিবেশনা।

সন্ধ্যা ৭টায় থাকছে কবিতা পাঠের অনুষ্ঠান, যেখানে কবিগুরুর কালজয়ী কবিতাগুলো পাঠ করবেন বিশিষ্টজনেরা।

নৃত্য ও শিশুতোষ অনুষ্ঠান
বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ঝংকার’। লাবণ্যর উপস্থাপনায় এবং কবিরুল ইসলাম রতন, আব্দুর রশিদ স্বপন, আমিরুল ইসলাম ও সৈয়দা শায়লা আহমেদের কোরিওগ্রাফিতে রবীন্দ্রনাথের আটটি জনপ্রিয় গানে পরিবেশন করবেন বিভিন্ন নৃত্যশিল্পীরা।

সন্ধ্যা ৬টায় প্রচার হবে শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান, যেখানে রবীন্দ্রনাথের শিশুতোষ গান, ছড়া, কুইজ, চিত্রাঙ্কন এবং তাঁর জীবনীর অংশ তুলে ধরা হবে।

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই নাটকে আরও অভিনয়...
বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
লোডিং...

এলাকার খবর