সাইবার ক্রাইমে অপূর্বর অভিযোগ

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৪:০৬ পিএম

প্রায় ৭ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বাসায় গিয়ে প্রথমেই একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশকে চমকে দেন তিনি। 

বাড়িতে ফিরে সরাসরি ছেলের রুমে প্রবেশ করেন এই অভিনেতা। দেখেন, আয়াশ গভীর ঘুমে আচ্ছন্ন। তখন বাবার স্নেহমাখা স্পর্শে ঘুম ভাঙতেই চোখ মেলে প্রিয় মানুষকে দেখে আবেগে ভেসে যায় আয়াশ। খুশির কান্নায় সে বাবাকে জড়িয়ে ধরে।  

বাবা-ছেলের সেই নিখাদ ভালোবাসার মুহূর্তটি সামাজিকমাধ্যমে শেয়ার করেছিলেন অপূর্ব। পরে এই আবেগঘন ভিডিওকে ঘিরে বিভিন্ন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শুরু হয় ভিত্তিহীন নোংরা প্রচারণা। ভুয়া শিরোনাম ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করে তা ছড়িয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে বিষয়টি নিয়ে সরব হয়েছেন অপূর্ব। ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি।

শুক্রবার (৮ আগস্ট) নিজের ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে অপূর্ব লেখেন, ‌‘কিছু মানুষের সত্য-মিথ্যার বোধ নেই, ন্যূনতম সম্মানবোধও নেই। কিছু মানুষের গসিপ আর মিথ্যার কারখানা সমাজকে বিষাক্ত করে। সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা নিয়েও চলে নোংরা বিচার ও আজেবাজে মন্তব্য। এটা শুধু লজ্জাজনক নয়, চরম অমানবিকও।’

যোগ করে বলেন, ‘‘যাদের মস্তিষ্ক ও হৃদয়ে নেগেটিভিটির ক্যান্সার, তাদের কাছে বাবা-মায়ের ভালোবাসা প্রমাণ করার দরকার নেই। প্রতিটি বাবা-মায়ের কাছে তার সন্তান জীবনের সবচেয়ে বড় অংশ—তার প্রতিটি হাসি, কান্না ও অর্জন পিতা-মাতার জীবনকে অর্থবহ করে তোলে। তাই অন্যের সন্তান নিয়ে মনগড়া মন্তব্য করার আগে ভেবে নিন। সত্য না জানলে নীরব থাকুন। কারও সন্তানের জীবন আপনার কনটেন্ট তৈরির ‘আইটেম’ নয়।”

পোস্টে তিনি জানান, ভুয়া ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনজনকে শনাক্ত করে আনা হয়েছে এবং বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

অপূর্ব বলেন, ‘যারা পিতা-পুত্রের ভালোবাসার মধ্যেও অন্য কিছু খুঁজে, তারা শুধু মানুষ নয়, সমাজের জন্যও বিপজ্জনক। মিথ্যা গল্প বানিয়ে ভিউ পাওয়ার জন্য সাধারণকে বিভ্রান্ত করেছে এসব ভুঁইফোড় ইউটিউব চ্যানেল ও পেজ। বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিটের প্রতি কৃতজ্ঞতা, এত দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।’

সবশেষে অপূর্ব সবাইকে আহ্বান জানান একটি সুস্থ ও ইতিবাচক সমাজ গড়ে তোলার জন্য। তিনি বলেন, ‌‘সবাই মিলে একটা সুস্থ সমাজ গড়ে তুলি, বাংলাদেশকে এগিয়ে নিই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা আমাদের ভালোবাসা ও সমর্থন দিয়ে পাশে আছেন—আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও অশেষ কৃতজ্ঞতা।’

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি...
রুপালি পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন দুই জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এ দেখা মিলবে তাঁদের। আগামী ২৫ জুন...
ভালোবাসা দিবসে নিজের জীবনের বিশেষ মানুষকে সামনে আনলেন অভিনেতা অপূর্ব। তবে সেই মানুষটি তাঁর ছোট্ট কন্যা আনায়া। ইনস্টাগ্রামে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে স্নেহমাখা মুহূর্তে ধরা...
ফের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান। সুখবরটি আজ দুপুরে সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা নিজেই। ফেসবুকের সেই পোস্টে নবজাতকের...
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর